সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণের অভিযোগ জালালের বিরুদ্ধে  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির পরও ফের শোন-অ্যারেস্ট শাহেদ দুর্নীতিতে ওস্তাদ ওয়াসার হারুন অর রশিদ বায়রা সদস্য কল্যাণ পরিষদের সদস্য সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত গণপূর্তের দুর্নীতিবাজ তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুল আলমের বিরুদ্ধে অভিযোগের পাহাড় সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের দুর্নিতির গল্প আওয়ামীলীগ থেকে রাতারাতি বিএনপি নেতা বনে যাওয়া আব্দুল হক লালমনিরহাট ডিপ্লোমা টেক্সটাইল ইনস্টিটিউটে ধর্ষণ চেষ্টার ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন অধ্যক্ষ রেজাউল করিম হোসাফ পাওয়ারের ব্যাপক অর্থ কেলেঙ্কারি

একুশ জুলাই মানে ‘মাদার মাহেরীন ডে’

নিউজ ডেস্ক
আপডেট : শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ১০:২৩ অপরাহ্ণ

একুশ জুলাই মানে ‘মাদার মাহেরীন ডে’

-তানভীর আলাদিন 

শিশুদের স্বভাব সামান্য ব্যাথায় মা
বলেই চিৎকার করা। ছুটে এসে মা
আগলে নেন তাঁরই স্নেহের আঁচলে
এটিই মায়েদেরও চিরন্তনী স্বভাব।

মাইলস্টোনে সেদিন বিধ্বস্ত বিমানের
লেলিহান শিখায় দ্বগ্ধ কোমলমতিরা
মাকে খুঁজে ব্যাকুল: মা তুমি কোথায়?
আমি ও আমরা যে পুড়ে যাচ্ছি মাগো!

সন্তানের আর্তচিৎকারে ব্যাকুল জননী
স্নেহময়ী মাতৃত্বের মনের সঙ্গে হাতটাও
ঢুকিয়ে দিলেন জ্বলন্ত ওই কুণ্ডলীতেই
মায়ের আঁচল ছায়ায় বাঁচলো কতেক!

নির্লজ্জ আগুন: মা চেনেননি! চেনেনি
স্নেহের আঁচল! মুহুূর্তেই দাউ-দাউ করে
চালাতেই লাগলো সে ত্রাসের আগ্রাসন
মা পুড়ে মরলেও, বেঁচে যায় মায়ের মন!

নীলফামারীর জলডাকায় তোমার সমাধি
সেথায় ঘুমাও তুমি জগৎজননী মাহেরীন-
আমাদের কাছে তুমি: মালালা, আনাফ্রাঙ্ক
সামান্থা স্মিথ ও তেরেসার মতো অমলিন।

তোমার নাড়িছেঁড়া অবুঝেরা এখন কাঁদছে
একদিন ওরাও জানবে- একুশ জুলাই মানে
‘মাদার মাহেরীন ডে’ জগৎজননীর আখ্যান!
গর্ভের গর্বে ওরা বলবে: মা তোকে সালাম।

 

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর