সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণের অভিযোগ জালালের বিরুদ্ধে  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির পরও ফের শোন-অ্যারেস্ট শাহেদ দুর্নীতিতে ওস্তাদ ওয়াসার হারুন অর রশিদ বায়রা সদস্য কল্যাণ পরিষদের সদস্য সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত গণপূর্তের দুর্নীতিবাজ তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুল আলমের বিরুদ্ধে অভিযোগের পাহাড় সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের দুর্নিতির গল্প আওয়ামীলীগ থেকে রাতারাতি বিএনপি নেতা বনে যাওয়া আব্দুল হক লালমনিরহাট ডিপ্লোমা টেক্সটাইল ইনস্টিটিউটে ধর্ষণ চেষ্টার ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন অধ্যক্ষ রেজাউল করিম হোসাফ পাওয়ারের ব্যাপক অর্থ কেলেঙ্কারি

দুর্গোৎসবের ছুটি মাত্র দুইদিন ক্ষোভ জবি শিক্ষার্থীদের

জবি প্রতিনিধি
আপডেট : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ২:৩০ পূর্বাহ্ণ

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাৎসরিক ছুটির ক্যালেন্ডার অনুযায়ী আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মাত্র দুই দিনের ছুটি পাচ্ছে জবি শিক্ষার্থীরা। ক্যালেন্ডারে শুধু নবমী ও দশমী এই দুই দিনের ছুটি রাখা হয়েছে। দেশের সনাতন ধর্মালম্বীদের ধর্মীয় উৎসবের বড় উৎসব এটি অথচ এসময় এতো স্বল্প ছুটি শিক্ষার্থীরা বিভিন্ন ভোগান্তিতে পড়বেন বলে আশা করা হচ্ছে। ফলে অনেক শিক্ষার্থী বাড়ি যাওয়ার ইচ্ছে থাকলেও বাড়িতে যাওয়া হবে না বিশেষ করে যাদের বাড়ি দূরবর্তী স্থানে।

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব এটি। এই উৎসবকে ঘিরে শিক্ষার্থীদের মনে আশা থাকে যে, পরিবারের সাথে একটা ভালো সময় কাটানো যাবে বিশেষ করে যারা দীর্ঘ সময় পরিবার থেকে দূরে থাকে। এসময় যারা ঢাকার বাইরে থাকেন বা দূরবর্তী স্থানে যাদের বাড়ি তাদের যাওয়া আসা করতেই সময় শেষ, পরিবারকে সময় দিবেন কখন? প্রশ্ন শিক্ষার্থীদের।

শিক্ষার্থীরা জানান, দুর্গোৎসবের মূল দিনগুলোতে পরিবার ও প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর সুযোগ সীমিত হয়ে যাবে। রাজধানীর বাইরে যারা থাকেন, তাদের জন্য মাত্র দুই দিনের ছুটি যথেষ্ট নয়।তাই প্রশাসনের উচিত বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা যাতে আমরা পরিবারের সাথে ভালো সময় কাটাতে পারি এবং আমরা আশা করি প্রশাসন আমাদের সেই সুযোগ করে দিবে।

এ বিষয়ে জবি শিক্ষার্থী পিউস সাহা জানান, “শারদীয় উৎসব সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। এই উৎসবকে ঘিরে সারাবছর আমাদের মধ্যে আলাদা একটা আকাঙ্ক্ষা থাকে। এমতাবস্থায় মাত্র দুদিনের (নবমী এবং দশমী) ছুটি মেনে নেওয়া কষ্টকর। অষ্টমীর দিন সকালে উপবাস রেখে পরিবারের সাথে অঞ্জলি দেওয়ার প্রথা রয়েছে। এছাড়াও আনুষ্ঠানিকতা ষষ্ঠী থেকেই শুরু হয়ে যায়, সেখানে নবমী থেকে বন্ধ দেয়াটা অযৌক্তিক। বৈষম্যহীন নতুন বাংলাদেশে জবি প্রশাসনের নিকট ছুটির বিষয়টা পুনর্বিবেচনা করার অনুরোধ থাকবে।”

জবি শিক্ষার্থী আকাশ দাশ বলেন, “আমরা অনেক শিক্ষার্থী গ্রাম বা দূরবর্তী এলাকায় পরিবারের কাছে যাই। কম ছুটি থাকলে যাতায়াতের জন্যই অধিকাংশ সময় নষ্ট হয়ে যায়। আমরা শুধু বড় কোন উৎসবে বাড়িতে যাই তবে সেখানেও যদি পূজার বন্ধ কম থাকে তাহলে আমাদের পরিবারের সাথে সময় কাটানোর সময়টা কমে যায়। সব উৎসবে সমান মর্যাদা চাই—পূজাতেও পূর্ণ ছুটি চাই আমরা।”

তবে এবিষয়ে এখনো বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। নোটিশ প্রকাশের আগেই শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে প্রশাসন কী পদক্ষেপ নেয়, সেটিই এখন দেখার অপেক্ষায় জবির সনাতন ধর্মালম্বী শিক্ষার্থীরা।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর