জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হল সংসদ নির্বাচনে (কেন্দ্রীয় সংসদ নয়) মাওলানা ভাসানী হল সংসদে স্বতন্ত্র প্যানেল থেকে জিএস পদে নির্বাচিত হয়েছেন হৃদয় পোদ্দার।
হৃদয় পোদ্দার হোমনা পৌরসভার ৫ নং ওয়ার্ডের হরি দাস পোদ্দারের ছোট ছেলে। হরি দাস পোদ্দার উপজেলার পুরাতন বাস স্ট্যান্ডের যাত্রী ছাউনিতে একটি হোটেল ব্যবসা পরিচালনা করতেন। হৃদয় প্রায়ই তার বাবাকে সহযোগিতা করতে বসেছেন ছোট্ট হোটেলের ক্যাশবাক্সের দায়িত্বে।
ছাত্র রাজনীতিতে হৃদয়ের এ উত্থানে আনন্দিত তার এলাকাবাসী।