সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণের অভিযোগ জালালের বিরুদ্ধে  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির পরও ফের শোন-অ্যারেস্ট শাহেদ দুর্নীতিতে ওস্তাদ ওয়াসার হারুন অর রশিদ বায়রা সদস্য কল্যাণ পরিষদের সদস্য সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত গণপূর্তের দুর্নীতিবাজ তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুল আলমের বিরুদ্ধে অভিযোগের পাহাড় সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের দুর্নিতির গল্প আওয়ামীলীগ থেকে রাতারাতি বিএনপি নেতা বনে যাওয়া আব্দুল হক লালমনিরহাট ডিপ্লোমা টেক্সটাইল ইনস্টিটিউটে ধর্ষণ চেষ্টার ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন অধ্যক্ষ রেজাউল করিম হোসাফ পাওয়ারের ব্যাপক অর্থ কেলেঙ্কারি

নিজের পডকাস্টে কী খোলাসা করলেন অপু বিশ্বাস

নিউজ ডেস্ক
আপডেট : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ১১:৫২ অপরাহ্ণ

 

নিজের জন্মদিনে রীতিমতো ঘোষণা দিয়েই ডিজিটাল প্লাটফরম ‘আইজ অন স্টুডিও’র ইউটিউব চ্যানেলে প্রথম পডকাস্টে বসেছিলেন জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। প্রতি সোমবার রাত দশটায় উন্মুক্ত হচ্ছে তার পডকাস্ট ‘অপুর পাঁচালী’র পর্ব। এখন পর্যন্ত তিনটি পর্ব প্রচার হয়েছে।

আইজ অন স্টুডিও’র পডকাস্টে বগুড়া থেকে ঢাকায় এসে চলচ্চিত্রে জায়গা করে নেওয়া, অবন্তী থেকে অপু বিশ্বাস হয়ে ওঠা, শাকিবের সাথে প্রেম নিয়ে যে গল্পগুলো বলেছেন তার ভক্ত এবং মিডিয়াপ্রেমীরা লুফে নিয়েছেন। যদিও কেউ কেউ সমালোচনাও করেছেন।

আইজ অন সুত্রে জানা গেছে, এই সোমবারের পর্বে অপু এমন কিছু বলেছেন, যা পুরাতন বিতর্ককে উস্কে দিতে পারে। তিনি সবসময় বলে এসেছেন যে, বিয়ের সংবাদ গোপন রাখার সিদ্ধান্তটি শাকিব নিজে নিয়েছেন এবং নিজের ক্যারিয়ারের কথা ভেবে অপুকে প্রকাশ করতে দেননি। কিন্তু আইজ অন ইউটিউব চ্যানেলে নিজের পডকাস্টে অপু বলেছেন, শাকিব নয়, দুজনা’র সিদ্ধান্তে বিয়ের কথাটি গোপন রাখা হয়েছিলো। এতদিন পর তার এই কথা শাকিব ভক্তরা সহজভাবে গ্রহণ করবেন কিনা তাই দেখার বিষয়। কারণ, অপুর সেই সময়ের বক্তব্যের কারণে সামাজিকভাবে যথেষ্ট অপমানিত হয়েছিলেন শাকিব খান।

এদিকে আগামী পর্ব মানে পাঁচ নম্বর পর্বেই শেষ হতে যাচ্ছে পডকাস্ট অপু বিশ্বাসের প্রথম পডকাস্ট ‘অপুর পাঁচালী’ সিজন ওয়ান। জানা গেছে, সন্তান জয়ের জন্ম নিয়ে নানা কথা বলেছেন প্রথম সিজনের শেষ পর্বে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর