সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণের অভিযোগ জালালের বিরুদ্ধে  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির পরও ফের শোন-অ্যারেস্ট শাহেদ দুর্নীতিতে ওস্তাদ ওয়াসার হারুন অর রশিদ বায়রা সদস্য কল্যাণ পরিষদের সদস্য সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত গণপূর্তের দুর্নীতিবাজ তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুল আলমের বিরুদ্ধে অভিযোগের পাহাড় সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের দুর্নিতির গল্প আওয়ামীলীগ থেকে রাতারাতি বিএনপি নেতা বনে যাওয়া আব্দুল হক লালমনিরহাট ডিপ্লোমা টেক্সটাইল ইনস্টিটিউটে ধর্ষণ চেষ্টার ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন অধ্যক্ষ রেজাউল করিম হোসাফ পাওয়ারের ব্যাপক অর্থ কেলেঙ্কারি

গোপন প্রেমের কথা স্বীকার করলেন তাহলে?

বিনোদন ডেস্ক
আপডেট : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ১০:৫১ অপরাহ্ণ

 

ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান ও নির্মাতা রেদওয়ান রনির প্রেমের গুঞ্জন অনেক দিন ধরেই আলোচনায়। এতদিন দুজনের কেউই অবশ্য এটা নিয়ে মুখ খোলেননি। সম্প্রতি আবার এটাও শোনা গেছে যে, তাদের প্রেম নাকি ভেঙে গেছে। অবশেষে গোপন প্রেমের বিষয়টি নিয়ে অভিনেত্রী নিজেই এমন মন্তব্য করলেন – সেখান থেকেই যেন স্পষ্ট ইঙ্গিত মিলল প্রেমের গুঞ্জনের সত্যতা।

সম্প্রতি এক শো’তে হাজির হয়েছিলেন সাদিয়া আয়মান। ওই শো’টির ফরম্যাট ছিল মজার – একটি কাচের জার থেকে প্রশ্ন তুলে নিতে হবে এবং তৎক্ষণাৎ সেটির উত্তর দিতে হবে। সেখানেই অভিনেত্রীর হাতে উঠে আসে একটি চিরকুট, তাতে লেখা ছিল – নির্মাতা রেদওয়ান রনি’র সঙ্গে আপনার প্রেমের গুঞ্জন শোনা যায়। আসলে সাদিয়া এখন কার সঙ্গে প্রেম করছেন ? এই প্রশ্নটি পড়েই মুচকি হেসে হালকা লজ্জিত ভঙ্গিতে উত্তর দিলেন, যা রটে, তার কিছু হলেও ঘটে।

উপস্থাপক আবারও জানতে চান, তাহলে বিষয়টা কতটা সত্যি ? জবাবে সাদিয়া আরও খোলামেলা হয়ে বলেন, আমি ব্লাশ করতেছি – এতেই বোঝা উচিত। এটা তো স্পষ্ট করে বলারও কিছু না, আবার ঢাকঢোল পিটিয়েও বলার কিছু না। যেহেতু মানুষ এটা ভেবে নিয়েছে, সেহেতু তাদের ভাবতেই দেই। এটাই আমার ভালো লাগা। এরপর কিছুটা গম্ভীর হয়ে তিনি বলেন, ভবিষ্যতে কী হবে, সেটা আল্লাহ জানেন। উনার হাতেই সবকিছু। আমাদের কাজ শুধু চেষ্টা করা। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেনো আমি ভালো থাকতে পারি।

নিজের প্রেমের গুঞ্জন নিয়ে সাদিয়া আয়মান মুখ খুললেও তার প্রেমিক নির্মাতা রেদওয়ান রনি এখন পর্যন্ত এটি নিয়ে কোনো মন্তব্য করেননি।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর