সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণের অভিযোগ জালালের বিরুদ্ধে  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির পরও ফের শোন-অ্যারেস্ট শাহেদ দুর্নীতিতে ওস্তাদ ওয়াসার হারুন অর রশিদ বায়রা সদস্য কল্যাণ পরিষদের সদস্য সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত গণপূর্তের দুর্নীতিবাজ তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুল আলমের বিরুদ্ধে অভিযোগের পাহাড় সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের দুর্নিতির গল্প আওয়ামীলীগ থেকে রাতারাতি বিএনপি নেতা বনে যাওয়া আব্দুল হক লালমনিরহাট ডিপ্লোমা টেক্সটাইল ইনস্টিটিউটে ধর্ষণ চেষ্টার ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন অধ্যক্ষ রেজাউল করিম হোসাফ পাওয়ারের ব্যাপক অর্থ কেলেঙ্কারি

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ

নিউজ ডেস্ক
আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬, ৪:৪০ অপরাহ্ণ

 

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও ভারতের বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মা আজ চলমান দ্বিপাক্ষিক অগ্রগতি পর্যালোচনা করেছেন এবং বাংলাদেশ-ভারত সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রণয় ভার্মা আজ ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন।

বৈঠকে উভয় পক্ষ সংক্ষেপে সাম্প্রতিক দ্বিপাক্ষিক অগ্রগতি পর্যালোচনা করেন এবং উভয় দেশের নতুন সক্ষমতা ও ক্রমবর্ধমান আকাঙ্ক্ষার ভিত্তিতে অংশীদারিত্ব আরও জোরদার হবে বলে আস্থা প্রকাশ করেন।

বিদায়ী রাষ্ট্রদূত জানান, উভয় দেশের উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সঙ্গতি রেখে এবং পারস্পরিক স্বার্থ ও সুবিধার ভিত্তিতে সকল ক্ষেত্রে জনমুখী সহযোগিতা আরও জোরদার করতে ভারত বাংলাদেশের জনগণ ও সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।

পররাষ্ট্রমন্ত্রী ড. খালিলুর রহমান প্রণয় ভার্মাকে তার মেয়াদকালে বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে অবদান রাখায় ধন্যবাদ জানান এবং তার নতুন দায়িত্বে সাফল্য কামনা করেন।

প্রণয় ভার্মা দুই প্রতিবেশী দেশের সম্পর্ক উন্নয়নে ধারাবাহিক সহযোগিতার জন্য পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর