সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণের অভিযোগ জালালের বিরুদ্ধে  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির পরও ফের শোন-অ্যারেস্ট শাহেদ দুর্নীতিতে ওস্তাদ ওয়াসার হারুন অর রশিদ বায়রা সদস্য কল্যাণ পরিষদের সদস্য সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত গণপূর্তের দুর্নীতিবাজ তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুল আলমের বিরুদ্ধে অভিযোগের পাহাড় সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের দুর্নিতির গল্প আওয়ামীলীগ থেকে রাতারাতি বিএনপি নেতা বনে যাওয়া আব্দুল হক লালমনিরহাট ডিপ্লোমা টেক্সটাইল ইনস্টিটিউটে ধর্ষণ চেষ্টার ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন অধ্যক্ষ রেজাউল করিম হোসাফ পাওয়ারের ব্যাপক অর্থ কেলেঙ্কারি

টমেটো ও বেগুন দিয়ে ইলিশের সুস্বাদু ঝোল

নিউজ ডেস্ক
আপডেট : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ৮:৫৩ অপরাহ্ণ

 

জাতীয় মাছ ইলিশ কিন্তু টমেটো ও বেগুন দিয়ে রান্না করলেও দারুন সুস্বাদু হয়। এই রেসিপিতে ইলিশ মাছের টুকরোগুলো লবণ, হলুদ ও মরিচ গুঁড়া দিয়ে মেখে ভেজে নিতে হয়। তারপর কড়াইতে তেল গরম করে পেঁয়াজকুচি ও বাটা, টমেটো, কাঁচামরিচ, হলুদ, মরিচ গুঁড়ো, জিরা, এবং প্রয়োজনমতো পানি দিয়ে কষিয়ে বেগুন ও মাছ দিয়ে অল্প আঁচে রান্না করতে হয়। জনপ্রিয় এই রেসিপিটি দিয়েছেন টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী শ্রাবণী সিনহা।

উপকরণ :
ইলিশ মাছ ৬ টুকরো, টমেটো ২-৩টি (মাঝারি আকারের), বেগুন ১টি (মাঝারি আকারের), পেঁয়াজ কুচি ১টি (মাঝারি আকারের),
পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ (ঝাল অনুযায়ী), কাঁচা মরিচ ৪-৫টি (স্বাদ অনুযায়ী), সরিষার তেল ২-৩ টেবিল চামচ, লবণ স্বাদমতো।

রান্নার প্রণালি :
প্রথমেই ইলিশ মাছ কেটে টুকরো করুন। এরপর টুকরোগুলো ধুয়ে পরিষ্কার করে হালকা লবণ ও হলুদ মাখিয়ে ১০-১৫ মিনিট রেখে দিন। এই পর্যায়ে বেগুন ও টমেটো পছন্দমতো আকারে কেটে নিন।

এবার কড়াইতে সরিষার তেল গরম করে মাছগুলো হালকা ভেজে তুলে নিন। একই তেলে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিন। এরপর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। সামান্য পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিন।

মশলা কষে এলে বেগুন ও টমেটো দিয়ে কিছুক্ষণ কষান, যাতে সবজিগুলো নরম হয়ে যায়। সবজি কিছুটা নরম হলে ভাজা ইলিশ মাছগুলো দিয়ে দিন। কাঁচা মরিচ দিয়ে ঢেকে অল্প আঁচে রান্না করুন।ঝোল ঘন হয়ে এলে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর