সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণের অভিযোগ জালালের বিরুদ্ধে  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির পরও ফের শোন-অ্যারেস্ট শাহেদ দুর্নীতিতে ওস্তাদ ওয়াসার হারুন অর রশিদ বায়রা সদস্য কল্যাণ পরিষদের সদস্য সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত গণপূর্তের দুর্নীতিবাজ তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুল আলমের বিরুদ্ধে অভিযোগের পাহাড় সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের দুর্নিতির গল্প আওয়ামীলীগ থেকে রাতারাতি বিএনপি নেতা বনে যাওয়া আব্দুল হক লালমনিরহাট ডিপ্লোমা টেক্সটাইল ইনস্টিটিউটে ধর্ষণ চেষ্টার ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন অধ্যক্ষ রেজাউল করিম হোসাফ পাওয়ারের ব্যাপক অর্থ কেলেঙ্কারি

মৌসুমী শীমা’র রেসিপিতে জিরা বাটা দিয়ে ইলিশ রান্না

নিউজ ডেস্ক
আপডেট : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ১১:৪২ অপরাহ্ণ

 

ইলিশের মৌসুমে পরিবারের সবার মুখে আর জিভে ঝড় তুলতে বাড়িতে রান্না করুন জিরা বাটা দিয়ে জলের জাতীয় মাছের হালকা ঝোল। রান্নার জন্যে থাকলো খুব সুন্দর একটি রেসিপি। রেসিপিটি দিয়েছেন গীতিকবি ও কণ্ঠশিল্পী মৌসুমী শীমা। তো, আসুন রেসিপিটি জেনে নেওয়া যাক।

উপকরণ :
ইলিশ মাছ রিং পিস ৪ টুকরো, জিরা বাটা ২ চামচ, হলুদ গুঁড়া দেড় চামচ, সরিষার তেল ১০০ মি:লি: কাঁচা মরিচ ৫/৬টা, লবণ ২ চামচ, মরিচার গুঁড়া আধা চামচ।

রান্নার প্রণালি :
মাছ ভালো করে ধুয়ে হলুদ, লবণ ভালো করে মাখিয়ে নিন। এরপর কাঁচা মরিচ, মরিচ গুঁড়া, জিরা বাটা, সরিষার তেল দিয়ে ম্যারিনেট করে রাখুন। এবার কড়াইতে মাছ আর ওই মিশ্রণ দিয়ে দিন। পুরো রান্না কিন্তু মিডিয়াম ফ্লেমে হবে।

এই পর্যায়ে কড়াই ঢেকে রাখুন ৫ মিনিট। ঢাকনা খুলে এক কাপ গরম জল দিন। আবার ঢেকে রেখে ৮ মিনিট মতো রান্না করুন। ইচ্ছে হলে নামানোর আগে ভাজা জিরার গুড়া দিতে পারেন। ব্যস, রান্না হয়ে গেলো জিরা দিয়ে ইলিশ মাছের ঝোল। ইলিশ মাছের এই রান্না করতে সময় লাগে মাত্র ১৫ মিনিট। খেতে কিন্তু দারুন স্বাদের।

 

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর