সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণের অভিযোগ জালালের বিরুদ্ধে  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির পরও ফের শোন-অ্যারেস্ট শাহেদ দুর্নীতিতে ওস্তাদ ওয়াসার হারুন অর রশিদ বায়রা সদস্য কল্যাণ পরিষদের সদস্য সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত গণপূর্তের দুর্নীতিবাজ তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুল আলমের বিরুদ্ধে অভিযোগের পাহাড় সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের দুর্নিতির গল্প আওয়ামীলীগ থেকে রাতারাতি বিএনপি নেতা বনে যাওয়া আব্দুল হক লালমনিরহাট ডিপ্লোমা টেক্সটাইল ইনস্টিটিউটে ধর্ষণ চেষ্টার ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন অধ্যক্ষ রেজাউল করিম হোসাফ পাওয়ারের ব্যাপক অর্থ কেলেঙ্কারি

পাকা কাঁঠালের মুখরোচক বড়া তৈরি করবেন যেভাবে 

নিউজ ডেস্ক
আপডেট : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ১১:১৬ অপরাহ্ণ

 

বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল বিভিন্নভাবেই খাওয়া যায়। কাঁচা কাঁঠালের বিভিন্ন রেসিপি যেমন সুস্বাদু, তেমনি পাকা কাঁঠালও খেতে দারুন। কাঁঠালের রস দিয়ে তৈরি বড়া জনপ্রিয় বাঙালি ডেজার্ট। পাকা কাঁঠাল, চালের গুঁড়া, চিনি এবং নারিকেল দিয়ে তৈরি করা হয় এই মুখরোচক বড়া। প্রথমে কাঁঠালের রস, চালের গুঁড়া, চিনি ও নারিকেল মিশিয়ে একটি ঘন গোলা তৈরি করা হয়। এরপর তেল গরম করে মাঝারি আঁচে বড়াগুলো সোনালী বাদামী হওয়া পর্যন্ত ভাজা হয়। পাকা কাঁঠালের রস দিয়ে বড়া তৈরির রেসিপি দিয়েছেন মডেল ও চিত্রনায়িকা ইরা শিকদার। তো আসুন, রেসিপিটি জেনে নেওয়া যাক।

উপকরণ :
পাকা কাঁঠালের কোয়ার রস ৩ কাপ, চালের গুঁড়া ২ কাপ, চিনি ১.৫ কাপ (বা স্বাদমতো), নারিকেল কোড়ানো ১/২ কাপ, সুজি ১/২ কাপ (ঐচ্ছিক), লবণ সামান্য, ভাজার জন্য সাদা তেল।

প্রস্তুত প্রণালি:
একটি পাত্রে পাকা কাঁঠালের রস, চালের গুঁড়া, চিনি, নারিকেল, সুজি এবং সামান্য লবণ মিশিয়ে নিন।যদি মিশ্রণটি খুব বেশি নরম মনে হয়, তবে আরও কিছু চালের গুঁড়া মেশাতে পারেন।

এবার একটি প্যানে তেল গরম করুন। তেল গরম হলে ছোট ছোট বড়ার আকারে মিশ্রণটি তেলে ছেড়ে দিন। এবার বড়াগুলো সোনালী বাদামী হওয়া পর্যন্ত মাঝারি আঁচে ভাজুন। ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে কিচেন টিস্যুর উপর রাখুন। এরপর গরম গরম পরিবেশন করুন পাকা কাঁঠালের রস দিয়ে তৈরি সুস্বাদু ও মুখরোচক বড়া।

#

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর