সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণের অভিযোগ জালালের বিরুদ্ধে  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির পরও ফের শোন-অ্যারেস্ট শাহেদ দুর্নীতিতে ওস্তাদ ওয়াসার হারুন অর রশিদ বায়রা সদস্য কল্যাণ পরিষদের সদস্য সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত গণপূর্তের দুর্নীতিবাজ তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুল আলমের বিরুদ্ধে অভিযোগের পাহাড় সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের দুর্নিতির গল্প আওয়ামীলীগ থেকে রাতারাতি বিএনপি নেতা বনে যাওয়া আব্দুল হক লালমনিরহাট ডিপ্লোমা টেক্সটাইল ইনস্টিটিউটে ধর্ষণ চেষ্টার ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন অধ্যক্ষ রেজাউল করিম হোসাফ পাওয়ারের ব্যাপক অর্থ কেলেঙ্কারি

মাহিয়া মাহির দেশত্যাগ

নিউজ ডেস্ক
আপডেট : শুক্রবার, ২০ জুন, ২০২৫, ৪:৩২ অপরাহ্ণ

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। ক্যারিয়ারে বেশ কিছু হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। কিন্তু মা হওয়ার পর থেকে অভিনয়ে খুব একটা নিয়মিত নন মাহি। সবশেষ তাকে দেখা গিয়েছে ‘রাজকুমার’ সিনেমায়। এরপর কেটে গেছে এক বছর। নতুন খবর হল দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছেন অভিনেত্রী।

বৃহস্পতিবার (১৯ জুন) সামাজিক মাধ্যমে যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী। এদিন সন্ধ্যায় নিউইয়র্ক পৌঁছেই নিজের ফেসবুকে একগুচ্ছ ছবি পোস্ট করে দেশ ছাড়ার বিষয়টি জানিয়েছেন।

ওই পোস্টে অভিনেত্রী লিখেছেন, ঠিক আছে, ধন্যবাদ, বিদায়। চেকইন দেন নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।

এদিকে, দেশ ছাড়া প্রসঙ্গে গণমাধ্যমকে অভিনেত্রী বলেন, ভিসা পাওয়ার পর আর আসা হয়নি যুক্তরাষ্ট্রে, তাই এবার একটু সময় বের করে এলাম। বাচ্চা তো দেশে আছে, ঘুরে ফিরে যাব।

প্রসঙ্গত, ‘ভালোবাসার রঙ’ সিনেমা দিয়ে ঢালিউডে অভিষেক হয় মাহিয়া মাহির। অভিনয় দক্ষতা তাকে এগিয়ে দেয় অনেক দূর। সিনেমাপ্রেমীদের মনে জায়গা করে নেন তিনি। একপর্যায়ে তার জীবনে নেমে আসে বিপর্যয়।

২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন মাহি। ২০২১ সালে বিচ্ছেদের ঘোষণা দেন তিনি। ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর রকিব সরকার নামের এক স্থানীয় রাজনীতিককে বিয়ে করেন মাহি। তাদের সংসারে জন্ম নেয় ছেলে ফারিশ। বিয়ের আড়াই বছরের মাথায় ভাঙ্গে সেই সংসারও।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর