সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণের অভিযোগ জালালের বিরুদ্ধে  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির পরও ফের শোন-অ্যারেস্ট শাহেদ দুর্নীতিতে ওস্তাদ ওয়াসার হারুন অর রশিদ বায়রা সদস্য কল্যাণ পরিষদের সদস্য সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত গণপূর্তের দুর্নীতিবাজ তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুল আলমের বিরুদ্ধে অভিযোগের পাহাড় সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের দুর্নিতির গল্প আওয়ামীলীগ থেকে রাতারাতি বিএনপি নেতা বনে যাওয়া আব্দুল হক লালমনিরহাট ডিপ্লোমা টেক্সটাইল ইনস্টিটিউটে ধর্ষণ চেষ্টার ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন অধ্যক্ষ রেজাউল করিম হোসাফ পাওয়ারের ব্যাপক অর্থ কেলেঙ্কারি

ফুলকপি, আলু, টমেটো দিয়ে কাতলা মাছের রেসিপি

নিউজ ডেস্ক
আপডেট : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৮:৪৮ অপরাহ্ণ

 

ফুলকপি, আলু, টমেটো এবং ধনিয়া পাতা দিয়ে কাতলা মাছ রেসিপিটি খুবই সুস্বাদু একটি বাঙালি খাবার। এখন শীতের সবজি বাজারে আসতে শুরু করেছে। তাই এই সময়ে রেসিপিটির স্বাদ গ্রহণ করতে পারেন। আপনাদের জন্যে এই রেসিপিটি দিয়েছেন সৌখিন রাঁধুনী ছবি সাহা। তো, আসুন রেসিপিটি জেনে নেওয়া যাক।

উপকরণ :
কাতলা মাছ ৪ টুকরো, টুকরো করে কাটা ফুলকপি একটি, লম্বা টুকরো করে কাটা আলু ২টি, টুকরো কাটা টমেটো ৩টি, আদা বাটা ১ চা চামচ, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো ১ চামচ করে,
গরম মশলা গুঁড়ো ১ চা চামচ, আস্ত জিরা আধা চা চামচ, তেজপাতা ১টি, শুকনো মরিচ ২টি, কাঁচা মরিচ ৩টি, সর্ষের তেল আধা কাপ, লবণ স্বাদমতো ও পরিমাণমতো ধনিয়া পাতা।

রান্নার প্রণালি :
প্রথমেই মাছগুলো ভালো করে ধুয়ে লবণ ও হলুদ মাখিয়ে হালকা করে ভেজে তুলে নিন। এবার ফুলকপি ও আলু কেটে হালকা লবণ ও হলুদ দিয়ে ভেজে নরম করে নিন। এরপর টমেটো কুচি দিয়ে ভেজে নিন।

এই পর্যায়ে কড়াইতে তেল গরম করে আস্ত জিরা তেজপাতা, আস্ত জিরা ও শুকনো মরিচ ফোড়ন দিন। এরপর আদা বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে হলুদ, জিরা, ধনে, মরিচ গুঁড়ো ও লবণ দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিন।

মশলা কষানো হয়ে গেলে ভেজে রাখা ফুলকপি, আলু ও টমেটো যোগ করুন এবং ভালো করে মেশান। এরপর পরিমাণমতো জল দিয়ে ঢেকে দিন। সবজি সেদ্ধ হয়ে গেলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিন। কিছুক্ষণ পর গরম মশলা ছিটিয়ে দিন। সবশেষে ধনিয়া পাতা কুচি করে উপরে দিয়ে নামিয়ে নিন। ব্যস, রান্না হয়ে গেলো ফুলকপি, আলু, টমেটো দিয়ে কাতলা মাছের সুস্বাদু রেসিপি।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর