সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণের অভিযোগ জালালের বিরুদ্ধে  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির পরও ফের শোন-অ্যারেস্ট শাহেদ দুর্নীতিতে ওস্তাদ ওয়াসার হারুন অর রশিদ বায়রা সদস্য কল্যাণ পরিষদের সদস্য সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত গণপূর্তের দুর্নীতিবাজ তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুল আলমের বিরুদ্ধে অভিযোগের পাহাড় সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের দুর্নিতির গল্প আওয়ামীলীগ থেকে রাতারাতি বিএনপি নেতা বনে যাওয়া আব্দুল হক লালমনিরহাট ডিপ্লোমা টেক্সটাইল ইনস্টিটিউটে ধর্ষণ চেষ্টার ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন অধ্যক্ষ রেজাউল করিম হোসাফ পাওয়ারের ব্যাপক অর্থ কেলেঙ্কারি

আষাঢ়ে দিনে রান্না করুন ইলিশের জিরা তেল ঝোল

নিউজ ডেস্ক
আপডেট : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ১১:১৯ অপরাহ্ণ

ইলিশ মাছের জিরা তেল ঝোল, একটি সুস্বাদু এবং ঐতিহ্যবাহী বাঙালি খাবার। এই রেসিপিটি রান্নায় জিরা এবং অন্যান্য মশলার সাথে ইলিশ মাছ রান্না করা হয়, এতে মাছের স্বাদ আরও বেড়ে যায়। রসনাপ্রিয়দের জন্যে জাতীয় মাছ ইলিশের এই সুস্বাদু রেসিপিটি দিয়েছেন মডেল – অভিনেত্রী সুমাইয়া জামান। তো, আসুন রেসিপিটি জেনে নেওয়া যাক।

উপকরণ :
ইলিশ মাছ (৫ – ৬ টুকরা), পেঁয়াজ কুচি, আদা বাটা ১ চামচ, জিরা বাটা ১ চামচ, কাঁচা মরিচের ফালি (২ – ৩টি), সর্ষের তেল (২ – ৩ চামচ), লবন (স্বাদমতো), হলুদ গুঁড়ো (১/২ চামচ), পানি, (প্রয়োজনমতো), ধনে পাতা কুচি (সাজানোর জন্য)।

রান্নার প্রণালি :
প্রথমে, ইলিশ মাছের টুকরোগুলোতে লবন এবং হলুদ মাখিয়ে নিন। অন্যদিকে, পেঁয়াজ কুচি, আদা বাটা, জিরা বাটা এবং কাঁচা মরিচ একসাথে বেটে নিন।

এবার কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে মাছগুলো হালকা ভাজুন। এরপর মাছ তুলে রেখে ওই তেলে মশলার পেস্ট দিয়ে কষিয়ে নিন। মসলা কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি এবং লবন দিন।

এই পর্যায়ে পানি ফুটে গেলে মাছগুলো দিয়ে দিন এবং ৫ – ৭ মিনিট মাঝারি আঁচে রান্না করুন।ঝোল ঘন হয়ে এলে এর মধ্যে ধনে পাতা কুচি ছড়িয়ে দিন। এরপর গরম ভাতের সাথে পরিবেশন করুন মজাদার ইলিশ মাছের জিরা তেল ঝোল

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর