সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণের অভিযোগ জালালের বিরুদ্ধে  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির পরও ফের শোন-অ্যারেস্ট শাহেদ দুর্নীতিতে ওস্তাদ ওয়াসার হারুন অর রশিদ বায়রা সদস্য কল্যাণ পরিষদের সদস্য সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত গণপূর্তের দুর্নীতিবাজ তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুল আলমের বিরুদ্ধে অভিযোগের পাহাড় সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের দুর্নিতির গল্প আওয়ামীলীগ থেকে রাতারাতি বিএনপি নেতা বনে যাওয়া আব্দুল হক লালমনিরহাট ডিপ্লোমা টেক্সটাইল ইনস্টিটিউটে ধর্ষণ চেষ্টার ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন অধ্যক্ষ রেজাউল করিম হোসাফ পাওয়ারের ব্যাপক অর্থ কেলেঙ্কারি

ভাটারা থানা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ চক্রের চার জন গ্রেফতার

নিউজ ডেস্ক
আপডেট : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ১:০৩ পূর্বাহ্ণ

রাজধানীর ভাটারা থানার গ্যারেজ থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ মোটরসাইকেল চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ভাটারা থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ইব্রাহিম (২৮),  রহমতুল্লাহ (২২) ও গ্রেফতারকৃত অন্য দুইজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় নাম প্রকাশ করেনি পুলিশ।

ভাটারা থানা সূত্রে জানা যায়, শনিবার (১০ জানুয়ারি) ভাটারা থানার গ্যারেজ হতে একটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় ভাটারা থানায় একটি চুরির মামলা রুজু করা হয়। থানা পুলিশ মামলাটি তদন্তকালে সিসিটিভি বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় চুরির ঘটনায় জড়িতদের অবস্থান সনাক্ত করে। পরবর্তীতে আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২:৩০ ঘটিকায় ব্রাহ্মণবাড়ীয়া জেলার বাঞ্চারামপুর মরিচাকান্দি ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা চোরাই মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। তারা এ ধরনের অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর