সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণের অভিযোগ জালালের বিরুদ্ধে  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির পরও ফের শোন-অ্যারেস্ট শাহেদ দুর্নীতিতে ওস্তাদ ওয়াসার হারুন অর রশিদ বায়রা সদস্য কল্যাণ পরিষদের সদস্য সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত গণপূর্তের দুর্নীতিবাজ তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুল আলমের বিরুদ্ধে অভিযোগের পাহাড় সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের দুর্নিতির গল্প আওয়ামীলীগ থেকে রাতারাতি বিএনপি নেতা বনে যাওয়া আব্দুল হক লালমনিরহাট ডিপ্লোমা টেক্সটাইল ইনস্টিটিউটে ধর্ষণ চেষ্টার ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন অধ্যক্ষ রেজাউল করিম হোসাফ পাওয়ারের ব্যাপক অর্থ কেলেঙ্কারি

কিশোরী বয়সে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন সুরভীন 

নিউজ ডেস্ক
আপডেট : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ৩:৩৫ পূর্বাহ্ণ

 

ভারতীয় রূপালী পর্দায় পা রাখার পর নানা ধরনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়েছে অভিনেত্রী সুরভীন চাওলাকে। অন্যদিকে, কিশোরী বয়সে এমন এক অভিজ্ঞতা হয় যার ভয় তার এখনও কাটেনি। সুরভীন ২০০৩ সালে ‘কহি তো হোগা’ ধারাবাহিকে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ। বড়পর্দার সঙ্গে পরিচয় কন্নড় ছবির মাধ্যমে। এর পরে বলিউড। ‘হেট স্টোরি ২’, ‘আগলি’, ‘পার্চড’ এর মতো ছবিতে নজর কেড়েছেন এই অভিনেত্রী।

জানা যায়, টিভিপর্দা ছাড়ার পর অভিনেত্রীকে বরাবর সাহসী চরিত্রেই দেখা গিয়েছে। কিন্তু রূপালী পর্দায় পা রাখার পর নানা ধরনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়েছে তাকে। তবে কিশোরী বয়সে এমন এক অভিজ্ঞতা হয় যে, সেই আতঙ্ক আজও ভোলেননি সুরভীন।

ওই কিশোরী বয়সে সুরভীন এক দিন দেখেন, এক পুরুষ প্যান্টের ভিতরে হাত রেখে, তার পর শুরু করেন হস্তমৈথুন। সেই ঘটনা আজও ভুলতে পারেননি। তিনি এক সাক্ষাৎকারে বলেন, আমি খেলছিলাম। বাইকে চড়ে মাথায় পাগড়ি বাঁধা একটা লোক এলো। সে আমাকে দেখে কিছু একটা প্যান্ট থেকে বের করলো। তার পরই কিছু একটা শুরু করলো। অল্প সময়ে বুঝতে পারি, সে হস্তমৈথুন করছে। আমি পিছন ফিরে দৌড় দিই।

তবে শুধু কিশোর বয়সে নয়, বলিউডে ‘কাস্টিং কাউচ’র শিকার হন সুরভীন। তাকে এক পরিচালক জোর করে চুমু খেতে চান। তার বিয়ে ও স্বামীর খবরাখবর নিয়ে জোর করে চুমু খাওয়ার চেষ্টা করেন তিনি। কিন্তু ওই সময় তিনি পালিয়ে বাঁচেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর