সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণের অভিযোগ জালালের বিরুদ্ধে  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির পরও ফের শোন-অ্যারেস্ট শাহেদ দুর্নীতিতে ওস্তাদ ওয়াসার হারুন অর রশিদ বায়রা সদস্য কল্যাণ পরিষদের সদস্য সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত গণপূর্তের দুর্নীতিবাজ তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুল আলমের বিরুদ্ধে অভিযোগের পাহাড় সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের দুর্নিতির গল্প আওয়ামীলীগ থেকে রাতারাতি বিএনপি নেতা বনে যাওয়া আব্দুল হক লালমনিরহাট ডিপ্লোমা টেক্সটাইল ইনস্টিটিউটে ধর্ষণ চেষ্টার ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন অধ্যক্ষ রেজাউল করিম হোসাফ পাওয়ারের ব্যাপক অর্থ কেলেঙ্কারি

চিকিৎসার দুইদিন পর গুলিবিদ্ধ যুবকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ১০:০৭ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়া শহরে পূর্ব বিরোধের জেরে গুলিবিদ্ধ যুবক সাগর মিয়া ওরফে রাজু (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত সাগর মিয়া মুন্সেফপাড়া এলাকার আবু সাঈদের ছেলে। এর আগে গত বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় মুন্সেফপাড়া এলাকায় তাকে গুলি করে আহত করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ফুলবাড়িয়া এলাকার সাগর ও মুন্সেফপাড়া এলাকার ইমন নামের এক যুবকের মধ্যে মারামারির ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরেই পরদিন বুধবার সন্ধ্যায় মুন্সেফপাড়া এলাকায় ইমন দলবল নিয়ে সাগরের ওপর হামলা করেন।

এসময় সাগরকে গুলি করা হলে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি শহিদুল ইসলাম সাগর মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গুলির ঘটনায় সাগরের বাবা বাদী হয়ে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ এরই মধ্যে ৮ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিানো হয়েছে বলে জানান।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর