সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণের অভিযোগ জালালের বিরুদ্ধে  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির পরও ফের শোন-অ্যারেস্ট শাহেদ দুর্নীতিতে ওস্তাদ ওয়াসার হারুন অর রশিদ বায়রা সদস্য কল্যাণ পরিষদের সদস্য সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত গণপূর্তের দুর্নীতিবাজ তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুল আলমের বিরুদ্ধে অভিযোগের পাহাড় সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের দুর্নিতির গল্প আওয়ামীলীগ থেকে রাতারাতি বিএনপি নেতা বনে যাওয়া আব্দুল হক লালমনিরহাট ডিপ্লোমা টেক্সটাইল ইনস্টিটিউটে ধর্ষণ চেষ্টার ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন অধ্যক্ষ রেজাউল করিম হোসাফ পাওয়ারের ব্যাপক অর্থ কেলেঙ্কারি

হাদিকে গুলির ঘটনায়, সীমান্তে সতর্কাবস্থানে বিজিবি

নিউজ ডেস্ক
আপডেট : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ১০:৫৪ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে সতর্কাবস্থানে বিজিবি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীরা যেন দেশ ছেড়ে পালাতে না পারে, সেজন্য ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৩ ডিসেম্বর) রাত থেকে সীমান্তে টহল কার্যক্রম জোরদার করেছে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা।

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় ২৫ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, বিজয়নগর এবং হবিগঞ্জের ধর্মঘর সীমান্তে টহল কার্যক্রম স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ করা হয়েছে।

তিনি বলেন, কোনো অবস্থাতেই অবৈধভাবে কেউ সীমান্ত অতিক্রম করতে পারবে না। ২৫ বিজিবির আওতাধীন প্রত্যেকটি বিওপি-র (বর্ডার অবজার্ভেশন পোস্ট) সদস্যরা সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর