সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণের অভিযোগ জালালের বিরুদ্ধে  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির পরও ফের শোন-অ্যারেস্ট শাহেদ দুর্নীতিতে ওস্তাদ ওয়াসার হারুন অর রশিদ বায়রা সদস্য কল্যাণ পরিষদের সদস্য সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত গণপূর্তের দুর্নীতিবাজ তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুল আলমের বিরুদ্ধে অভিযোগের পাহাড় সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের দুর্নিতির গল্প আওয়ামীলীগ থেকে রাতারাতি বিএনপি নেতা বনে যাওয়া আব্দুল হক লালমনিরহাট ডিপ্লোমা টেক্সটাইল ইনস্টিটিউটে ধর্ষণ চেষ্টার ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন অধ্যক্ষ রেজাউল করিম হোসাফ পাওয়ারের ব্যাপক অর্থ কেলেঙ্কারি

সীমান্তে এক সপ্তাহে দুই কোটি ৭৩ লাখ টাকার পণ্য জব্দ

নিউজ ডেস্ক
আপডেট : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ১০:৪৬ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে সর্বশেষ এক সপ্তাহে প্রায় তিন কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা আখাউড়া ও কুমিল্লার আদর্শ সদর, ব্রাহ্মণপাড়া ও বুড়িচং সীমান্তজুড়ে বিশেষ অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

সোমবার (৮ ডিসেম্বর) সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত চালানো এই অভিযানে দুই কোটি ৭৩ লাখ টাকার বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, কম্বল, শাল-চাদর, কসমেটিকস সামগ্রী, ওষুধ, আতশবাজি, গরু, সিএনজিচালিত অটোরিকশা এবং নানা ধরনের খাদ্যপণ্য।

উদ্ধারকৃত পণ্যের মধ্যে প্রায় ৯৩ লাখ টাকার ভারতীয় শাড়ি এবং এক কোটি ৮০ লাখ টাকার অন্যান্য খাদ্যসামগ্রী রয়েছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্তে চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর