সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণের অভিযোগ জালালের বিরুদ্ধে  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির পরও ফের শোন-অ্যারেস্ট শাহেদ দুর্নীতিতে ওস্তাদ ওয়াসার হারুন অর রশিদ বায়রা সদস্য কল্যাণ পরিষদের সদস্য সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত গণপূর্তের দুর্নীতিবাজ তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুল আলমের বিরুদ্ধে অভিযোগের পাহাড় সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের দুর্নিতির গল্প আওয়ামীলীগ থেকে রাতারাতি বিএনপি নেতা বনে যাওয়া আব্দুল হক লালমনিরহাট ডিপ্লোমা টেক্সটাইল ইনস্টিটিউটে ধর্ষণ চেষ্টার ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন অধ্যক্ষ রেজাউল করিম হোসাফ পাওয়ারের ব্যাপক অর্থ কেলেঙ্কারি

পাওনা টাকা চাওয়ায় খুন, একজনের যাবজ্জীবন, তিনজন খালাস

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৯:৫৫ অপরাহ্ণ

 

পাওনা টাকা চাওয়ায় খুন হওয়া ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সালাম খান হত্যা মামলায় প্রধান আসামি মো. ইকবাল মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার জেলা ও দায়রা জজ মো. শহিদুল ইসলাম এ রায় দেন।

আদালত একইসঙ্গে মামলার অপর তিন আসামিকে বেকসুর খালাস দিয়েছেন। হত্যাকাণ্ডের ১১ বছরের বেশি সময় পর এ রায় হলো।

তবে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ইকবাল মিয়া জামিন নিয়ে পলাতক আছেন। রায় ঘোষণার সময় তিনি উপস্থিত ছিলোনা।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৫ ফেব্রুয়ারি রাতে আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামের আবীরপাড়ার সালাম খানকে ডেকে নিয়ে যান ইকবাল। আশুগঞ্জ গোলচত্বর এলাকায় তাকে হত্যা করে পাশের একটি রাইস মিলের কাছে ফেলে রেখে যান।

এ ঘটনায় সালাম খানের ছেলে মো. ইমরান খান বাদী হয়ে আশুগঞ্জ থানায় মামলা করেন। আশুগঞ্জ থানা পুলিশ ২০১৫ সালের ২৯ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করেন।

আদালত আসামি ইকবাল মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

মামলার অপর তিন আসামি জাহানারা বেগম, মো. বাছির মিয়া ও নজরুল মিয়ার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়া তাদেরকে খালাস দেন আদালত।

জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফখর উদ্দিন আহম্মদ খান বলেন, আসামি ইকবালের কাছে পাঁচ লাখ টাকা পেতেন সালাম খান।

এই টাকা চাওয়ায় পরিকল্পিতভাবে ডেকে নিয়ে তাকে হত্যা করা হয়। গ্রেপ্তারের পর ইকবাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর