সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণের অভিযোগ জালালের বিরুদ্ধে  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির পরও ফের শোন-অ্যারেস্ট শাহেদ দুর্নীতিতে ওস্তাদ ওয়াসার হারুন অর রশিদ বায়রা সদস্য কল্যাণ পরিষদের সদস্য সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত গণপূর্তের দুর্নীতিবাজ তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুল আলমের বিরুদ্ধে অভিযোগের পাহাড় সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের দুর্নিতির গল্প আওয়ামীলীগ থেকে রাতারাতি বিএনপি নেতা বনে যাওয়া আব্দুল হক লালমনিরহাট ডিপ্লোমা টেক্সটাইল ইনস্টিটিউটে ধর্ষণ চেষ্টার ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন অধ্যক্ষ রেজাউল করিম হোসাফ পাওয়ারের ব্যাপক অর্থ কেলেঙ্কারি

১৫০ বোতল স্কফ সিরাপসহ গ্রেফতার ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ১১:১৫ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশের অভিযানে ১৫০ (একশত পঞ্চাশ) বোতল স্কফ সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৪ অক্টোবর ) রাত ২টা ২০ মিনিটের দিকে থানার বিষ্ণুপুর ইউনিয়নের কালাছড়া তালগাছমুড়া ব্রিজের উপর থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের একটি চৌকস দল অভিযানে নামে। অভিযানের সময় ৮নং বিষ্ণুপুর ইউনিয়নের কালাছড়া তালগাছমুড়া ব্রিজের উপর থেকে মো. কুদ্দুস মিয়া (৩০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে ১৫০ বোতল স্কফ সিরাপ উদ্ধার করা হয়।

পুলিশের উপস্থিতিতে উদ্ধারকৃত মাদকদ্রব্য নিয়ম মেনে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

গ্রেফতারকৃত কুদ্দুস মিয়ার বাড়ি বিজয়নগর উপজেলার কালাছড়া গ্রামে। তিনি মিয়া চাঁনের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তার বিরুদ্ধে পূর্বেও একটি মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় বিজয়নগর থানায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

বিজয়নগর থানার ওসি শহিদুল ইসলাম জানান, মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক ও মাদক কারবারিদের নির্মূল করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর