সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণের অভিযোগ জালালের বিরুদ্ধে  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির পরও ফের শোন-অ্যারেস্ট শাহেদ দুর্নীতিতে ওস্তাদ ওয়াসার হারুন অর রশিদ বায়রা সদস্য কল্যাণ পরিষদের সদস্য সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত গণপূর্তের দুর্নীতিবাজ তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুল আলমের বিরুদ্ধে অভিযোগের পাহাড় সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের দুর্নিতির গল্প আওয়ামীলীগ থেকে রাতারাতি বিএনপি নেতা বনে যাওয়া আব্দুল হক লালমনিরহাট ডিপ্লোমা টেক্সটাইল ইনস্টিটিউটে ধর্ষণ চেষ্টার ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন অধ্যক্ষ রেজাউল করিম হোসাফ পাওয়ারের ব্যাপক অর্থ কেলেঙ্কারি

ময়মনসিংহ ও শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

মায়মনসিংহ প্রতিনিধি
আপডেট : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ১১:৩৭ অপরাহ্ণ

 

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গজ কাপড়, অলিভ ওয়েল ও বেনারশী শাড়ি জব্দ করা হয়েছে। সোমবার (১৩অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার মিনারঘাট এবং শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার চুকচুকি পাড়া সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারীরা অভিনব কৌশলে এসব মালামাল পাচারের চেষ্টা করছিল বলে জানা গেছে।

এসময় বিজিবির পৃথক অভিযানে ৪২০ মিটার ভারতীয় গজ কাপড়, ৯৮০ বোতল অলিভ ওয়েল এবং ১৩০ পিস বেনারশী শাড়ি জব্দ করা হয়। আটককৃত চোরাচালান পণ্যের আনুমানিক সিজার মূল্য ১৬ লাখ ৯১ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মাদক ও পণ্য পাচার রোধে বিজিবি সদস্যরা দিনরাত ২৪ ঘণ্টা সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছেন। তিনি আরও বলেন, “চোরাচালান প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও তা আরও জোরদার করা হবে।”

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর