সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণের অভিযোগ জালালের বিরুদ্ধে  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির পরও ফের শোন-অ্যারেস্ট শাহেদ দুর্নীতিতে ওস্তাদ ওয়াসার হারুন অর রশিদ বায়রা সদস্য কল্যাণ পরিষদের সদস্য সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত গণপূর্তের দুর্নীতিবাজ তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুল আলমের বিরুদ্ধে অভিযোগের পাহাড় সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের দুর্নিতির গল্প আওয়ামীলীগ থেকে রাতারাতি বিএনপি নেতা বনে যাওয়া আব্দুল হক লালমনিরহাট ডিপ্লোমা টেক্সটাইল ইনস্টিটিউটে ধর্ষণ চেষ্টার ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন অধ্যক্ষ রেজাউল করিম হোসাফ পাওয়ারের ব্যাপক অর্থ কেলেঙ্কারি

চট্রগ্রাম গণপূর্তে ১৫ কোটির কাজে ৩০ লাখ ঘুস

নিউজ ডেস্ক
আপডেট : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ১:৫৭ অপরাহ্ণ

 

চট্টগ্রাম গণপূর্ত বিভাগের ১৫ কোটি টাকা মুল্যের একটি কাজের রেট সিডিউল একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে ফাঁস করে দিয়ে ৩০ লাখ টাকা ঘুস গ্রহনের অভিযোগ পাওয়া গেছে। আর এই অপকর্মটি করেছেন চট্টগ্রাম বিভাগের দায়িত্বে থাকা অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ আবু হানিফ।

সুত্র মতে রাঙ্গামাটি তথ্য কেন্দ্রের নির্মাণ কাজের টেন্ডারে এই দুর্নীতি করা হয়েছে।
গোপন চুক্তির মাধ্যমে কাজটি NATIONAL DEVELOPMENT ENGINEERS LTD. কে পাইয়ে দেবার জন্য এই কাজের রেট সিডিউলটি কেবলমাত্র তাদেরকেই জানিয়ে দেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ আবু হানিফ। তাকে এ কাজে সহযোগিতা করেন নির্বাহী প্রকৌশলী শর্মি চাকমা। তাকে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ আবু হানিফ এর সাথে কথা বলতে বলেন।

উল্লেখ্য যে এই দরপত্রে মোট ৫ টি সিডিউল জমা পড়েছে। কিন্তু কাজ পেতে যাচ্ছে NATIONAL DEVELOPMENT ENGINEERS LTD.। এ বিষয়ে স্থানীয় ঠিকাদাররা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তারা এই দরপত্র বাতিল করে নতুনভাবে স্বচ্ছতার সাথে দরপত্র আহবানের দাবী তুলেছেন।
একইসাথে দুর্নীতিবাজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ আবু হানিফ ও নির্বাহী প্রকৌশলী শর্মী চাকমার অপসারণ দাবী করেছেন।

এ বিষয়ে অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ আবু হানিফ এর সাথে কথা বলার চেষ্টা করেও তার নাগাল পাওয়া যায়নি। ক্ষুব্ধ ঠিকাদাররা এ বিষয়ে গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা, সচিব ও প্রধান প্রকৌশলীর পদক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর