বিএনপি নেতা আবদুল হাকিম চৌধুরী হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবিতে দ্বিতীয় দিনের মত বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গ সংগঠন। ৮ অক্টোবর উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজলের নেতৃত্বে সকাল ১১ টায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মুন্সিরঘাটাস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে।
মিছিলটি চট্টগ্রাম রাঙামাটি সড়কের জলিল নগর বাস ষ্টেশন অতিক্রম করে ফকিরহাট বাজার প্রদক্ষিণ শেষে পুনরায় মুন্সিরঘাটা এসে শেষ হয়। পরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজলের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা মুসলেহ ইদ্দিন, জেলা সেচ্ছাসেবক দলের যোগাযোগ বিষয়ক সম্পাদক সৈয়দ তৌহিদুল আলম চৌধুরী, জেলা যুবদল নেতা রাসেল খান, সাবেক জেলা যুবদল নেতা সেলিম উদ্দিন, পৌর যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাৎ মির্জা, যুবদল নেতা শাহাজান শাকিল, জেলা সেচ্ছাসেবক দলের সাবেক ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আলী সুমন, যুবদল নেতা সাইফুদ্দিন রিবন, মোহাম্মদ রেওয়াজ উদ্দিন, সহ ছাত্রদলের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
অপরদিকে দক্ষিণ রাউজানের নোয়াপাড়া, পাহাড়তলী, কদলপুর, পশ্চিম গুজরা, বাগোয়ানে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির অঙ্গ সংগঠন।