সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণের অভিযোগ জালালের বিরুদ্ধে  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির পরও ফের শোন-অ্যারেস্ট শাহেদ দুর্নীতিতে ওস্তাদ ওয়াসার হারুন অর রশিদ বায়রা সদস্য কল্যাণ পরিষদের সদস্য সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত গণপূর্তের দুর্নীতিবাজ তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুল আলমের বিরুদ্ধে অভিযোগের পাহাড় সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের দুর্নিতির গল্প আওয়ামীলীগ থেকে রাতারাতি বিএনপি নেতা বনে যাওয়া আব্দুল হক লালমনিরহাট ডিপ্লোমা টেক্সটাইল ইনস্টিটিউটে ধর্ষণ চেষ্টার ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন অধ্যক্ষ রেজাউল করিম হোসাফ পাওয়ারের ব্যাপক অর্থ কেলেঙ্কারি

ধানমন্ডির শফিউদ্দিন শিল্পালয়ে অনুষ্ঠিত এক্সিবিশনে প্রদর্শিত হচ্ছে তুলতুলের আকা দু’টি ছবি

বিশেষ প্রতিনিধি
আপডেট : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৮:১৩ অপরাহ্ণ

 

ধানমন্ডির শফিউদ্দিন শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে তিন দিনব্যাপী এক্সিবিশন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) শুরু হওয়া এক্সিবিশন চলবে ২৭ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত। প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত উন্মুক্ত থাকবে দর্শনার্থীদের জন্য।

এই এক্সিবিশনে প্রদর্শিত হচ্ছে নবীন শিল্পী তুনিশা সুমাইয়া তুলতুল’র আকা দু’টি ছবি। যা এরই মধ্যে দর্শনার্থীদের মনে জায়গা করে নিয়েছে। এই শিল্পীর আকা অসংখ্য মনোমুগ্ধকর ছবি রয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি’সহ বিভিন্ন অর্গানাইজেশনের আন্ডারে ইতিমধ্যেই তার অনেক ছবি প্রদর্শিত হয়েছে।

এক্সিবিশনের বিষয়ে শিল্পী তুলতুল বলেন, কর্ম ব্যাস্ততার জন্য তো ছবি আঁকার সময় পাই না, মানুষ অবসরে ছবি আকেঁ আর আমার ছবি আকাঁর জন্য অবসর সময় বের করে নিতে হয়। আসলে ছবি আঁকাটা আমার কাছে নেশার মত কাজ করে। পৃথিবীতে আমার যদি কোন নেশা থাকে তাহলে সেটা হচ্ছে এই ছবি আঁকা। ইচ্ছে করে পুরো পৃথিবীটাকে তুলির আঁচড়ে তুলে ধরি। তবে এবারের এক্সিবিশন একেবারেই ভিন্নরকম আর ইন্টারেস্টিং, এবার এক্সিবিশন এর থিম প্রিয় বইয়ের প্রচ্ছদ। আশা করি সকলের ভালো লাগবে।

অতি -সাধারণ জীবন যাপন করা তুনিশা সুমাইয়া তুলতুলের জন্ম বাংলাদেশের ফেনী জেলা শহরে হলেও তার বেড়ে ওঠা, পড়ালেখা সবই ঢাকাতে। বর্তমানেও স’পরিবারে ঢাকাতেই বসবাস করেন এই শিল্পী । বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন তিনি।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর