সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণের অভিযোগ জালালের বিরুদ্ধে  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির পরও ফের শোন-অ্যারেস্ট শাহেদ দুর্নীতিতে ওস্তাদ ওয়াসার হারুন অর রশিদ বায়রা সদস্য কল্যাণ পরিষদের সদস্য সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত গণপূর্তের দুর্নীতিবাজ তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুল আলমের বিরুদ্ধে অভিযোগের পাহাড় সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের দুর্নিতির গল্প আওয়ামীলীগ থেকে রাতারাতি বিএনপি নেতা বনে যাওয়া আব্দুল হক লালমনিরহাট ডিপ্লোমা টেক্সটাইল ইনস্টিটিউটে ধর্ষণ চেষ্টার ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন অধ্যক্ষ রেজাউল করিম হোসাফ পাওয়ারের ব্যাপক অর্থ কেলেঙ্কারি

বাংলাদেশের স্বাধীনতা, সার্বোভৌমত্ব ও গনতন্ত্র রক্ষার প্রতিক জিয়া পরিবার : এ এস এম আব্দুল হালিম

নিউজ ডেস্ক
আপডেট : বুধবার, ১১ জুন, ২০২৫, ৬:১০ অপরাহ্ণ

জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত মতবিনিময় সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি এ এস এম আব্দুল হালিম একথা বলেন। গাইবান্ধা ইউনিয়ন কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালেকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান, ইসলামপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সহ সভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল, পৌর বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন সরকার।

উপজেলা বিএনপির সহ সভাপতি হেলাল উদ্দিন, আব্দুর রউফ দানু,যুগ্ম সাধারণ সম্পাদক শফিক সেলিম, হাতেম আলী সাদা পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সাখাওয়াত হোসেন সুজন উপজেলা ছাত্রদলের আহবায়ক নাজমুল হাসান কায়েস পৌর ছাত্রদলের আহবায়ক নাইম ইসলামসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ও পৌর বিএনপি সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মিজানুর রহমান খান লোহানী সোহাগ।

প্রধান অতিথি এ এস এম আব্দুল হালিম তার বক্তব্যে বলেন সকল হিংসা ভেদাভেদ ভুলে তৃনমুল পর্যায় থেকে সৎ দুর্নীতিমুক্ত শহীদ জিয়ার আদর্শের নেতা কর্মী গড়ে তুলতে হবে। বিএনপি হবে বাংলাদেশের বৃহৎ ভালোমানুষের দল। মানুষের ভোটের অধিকার রক্ষায় সকল স্বরযন্ত্র মোকাবিলা করতে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তারেক রহমান ঘোষিত ৩১ দফা বিস্তর আকারে জনগণের মাঝে তুলে ধরতে হবে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর