সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণের অভিযোগ জালালের বিরুদ্ধে  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির পরও ফের শোন-অ্যারেস্ট শাহেদ দুর্নীতিতে ওস্তাদ ওয়াসার হারুন অর রশিদ বায়রা সদস্য কল্যাণ পরিষদের সদস্য সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত গণপূর্তের দুর্নীতিবাজ তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুল আলমের বিরুদ্ধে অভিযোগের পাহাড় সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের দুর্নিতির গল্প আওয়ামীলীগ থেকে রাতারাতি বিএনপি নেতা বনে যাওয়া আব্দুল হক লালমনিরহাট ডিপ্লোমা টেক্সটাইল ইনস্টিটিউটে ধর্ষণ চেষ্টার ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন অধ্যক্ষ রেজাউল করিম হোসাফ পাওয়ারের ব্যাপক অর্থ কেলেঙ্কারি

দুদকের মামলা মাথায় নিয়েও অফিস করছেন নৌপরিবহন অধিদপ্তরের গিয়াস উদ্দিন আহমেদ

বিশেষ প্রতিনিধি
আপডেট : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ২:১০ অপরাহ্ণ

 

ঘুস দুর্নীতির মধ্যমে অগাধ সম্পদ অর্জনের অভিযোগে নৌপরিবহন অধিদপ্তরের চীফ নটিকাল সার্ভেয়ার মোঃ গিয়াস উদ্দিন আহমেদ এর বিরদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১। মামলা নম্বর-৩৭, তারিখ-৩১/০৮/২০২৫ আসামি- ক্যাপ্টেন মোঃ গিয়াস উদ্দিন আহমেদ চিফ নটিক্যাল সার্ভেয়ার, নৌপরিবহন অধিদপ্তর, ধারা দুদক আইন- ২০০৪ এর ৩৬(২), ২৭(১) এবং দুর্নীতি দমন কমিশন আইন-১৯৪৭ এর ৫(২) ধারা।

তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের পরিমাণ- ৪ কোটি ৭৪ লাখ ৭১ হাজার ১৯৭ টাকা। তার গোপন করা অর্থের পরিমাণ- ২৯ লাখ ৩৩ হাজার, ৮২২ টাকা। মামলা অনুমোদনের তারিখ-২৮/০৭/২০২৫ স্মারক নাম্বার-৪৫২৬৫৪৫২৬৫ মামলার রেকর্ড কারী কর্মকর্তা- মোহাম্মদ জাকির হোসেন মামলা এজাহার কারী কর্মকর্তা- মোহাম্মদ মেহেদী মুসা জেবিন। তারিখ-৩১/০৮/২০২৫।
কিন্তু মামলা দায়ের করা হলেও তাকে গ্রেফতার করা হয়নি। তিনি দিব্যি নৌপরিবহন অধিদপ্তরের শেরে বাংলা নগরের প্রধান কার্যালয়ে নিয়মিত অফিস করছেন। অন্যদিকে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্তও করেনি নৌপরিবহন মন্ত্রণালয়। গোপালগঞ্জের এই আওয়ামী দোসরের ক্ষেত্রে কেন এই আইনের শিথিলতা সেটাই কারো বোধগম্য নয়।

এ বিষয়ে দুদক চেয়ারম্যান ও নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিব ও নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালকের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র জনতা।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর