সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণের অভিযোগ জালালের বিরুদ্ধে  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির পরও ফের শোন-অ্যারেস্ট শাহেদ দুর্নীতিতে ওস্তাদ ওয়াসার হারুন অর রশিদ বায়রা সদস্য কল্যাণ পরিষদের সদস্য সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত গণপূর্তের দুর্নীতিবাজ তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুল আলমের বিরুদ্ধে অভিযোগের পাহাড় সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের দুর্নিতির গল্প আওয়ামীলীগ থেকে রাতারাতি বিএনপি নেতা বনে যাওয়া আব্দুল হক লালমনিরহাট ডিপ্লোমা টেক্সটাইল ইনস্টিটিউটে ধর্ষণ চেষ্টার ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন অধ্যক্ষ রেজাউল করিম হোসাফ পাওয়ারের ব্যাপক অর্থ কেলেঙ্কারি

মণিরামপুরে শিয়ালের কামড়ে ১ জনের মৃত্যু মণিরামপুর

যশোর প্রতিনিধি
আপডেট : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৩৪ অপরাহ্ণ

 

যশোরের মণিরামপুরে শিয়ালের কামড়ে সাগর হোসেন (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। (ইন্নালিল্লাহে —– রাজেউন)। বুধবার ভোর রাতে নিজ বাড়ীতে তার মৃত্যু হয়। সে মণিরামপুর পৌরশহরের জয়নগর গ্রামের আব্দুল গফফারের ছেলে। এদিন সকাল ১০টায় জয়নগর গ্রামেই পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।

সাগরের পারিবারিক সূত্রে জানাযায, সাগর ৩ মাস আগে সাইকেল চালাতে গিয়ে রাস্তা পার হওয়া একটি শিয়ালের গায়ের উপর দিয়ে সাগরের সাইকেল চলে যায় পড়ে। তখন শিয়াল তাকে কামড়ে দেয়। এ ঘটনা সে পরিবারের কাউকে কিছু জানায়নি। কয়েকদিন ধরে সাগর পানি দেখলে ভয় পেত। খাবার খেতে পারত না। এরপর স্বজনেরা তাকে খুলনাসহ বিভিন্ন হাসপাতালে নিয়েছেন। কিন্তু সাগরকে  বাঁচানো যায়নি। বুধবার ভোর রাতের দিকে সে ইন্তোল করে।

বিষয়টি নিয়ে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক অনুপ বসুর সাথে কথা বললে তিনি জানান, শিয়ালে রেবিজ (জলাতঙ্ক) ভাইরাস থাকে। যা কুকুর, বিড়াল ও হনুমান বহন করে। এরফলে আক্রান্ত রোগীর মৃত্যু হতে পারে। তাকে যথা সময়ে চিকিৎসকের নিয়ে আসলে এমন ঘটনা ঘটতো না।  তিনি আরও জানান, হাসপাতালে রেবিজ ভ্যাকসিন আছে। কুকুর, বিড়াল, শিয়াল ও হনুমান কামড়ালে রোগীকে হাসপাতালে আনুন, চিকিৎসা নিন।

 

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর