সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণের অভিযোগ জালালের বিরুদ্ধে  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির পরও ফের শোন-অ্যারেস্ট শাহেদ দুর্নীতিতে ওস্তাদ ওয়াসার হারুন অর রশিদ বায়রা সদস্য কল্যাণ পরিষদের সদস্য সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত গণপূর্তের দুর্নীতিবাজ তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুল আলমের বিরুদ্ধে অভিযোগের পাহাড় সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের দুর্নিতির গল্প আওয়ামীলীগ থেকে রাতারাতি বিএনপি নেতা বনে যাওয়া আব্দুল হক লালমনিরহাট ডিপ্লোমা টেক্সটাইল ইনস্টিটিউটে ধর্ষণ চেষ্টার ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন অধ্যক্ষ রেজাউল করিম হোসাফ পাওয়ারের ব্যাপক অর্থ কেলেঙ্কারি

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারীতে র‌্যালি ও আলোচনা সভা

নিউজ ডেস্ক
আপডেট : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৫৩ অপরাহ্ণ

 

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারী জেলা মহিলা দলের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা। ৯ সেপ্টেম্বর (সোমবার) জেলা মহিলা দলের কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে মহিলা দলের নেত্রীবৃন্দ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নারী নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সভাপতিত্ব করেন জেলা মহিলা দলের সভাপতি তাসনিম ফৌজিয়া ওপেল এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক নাসরিন আক্তার।

সভাপতি তাসনিম ফৌজিয়া ওপেল বলেন,”বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল দীর্ঘ ৪৭ বছর ধরে দেশের নারী সমাজকে সংগঠিত করে নারী অধিকার, গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ ও সংগ্রাম, এবং তারেক রহমানের নেতৃত্ব আমাদের পথ দেখায়। এই দুঃসময়েও নারীরা পিছিয়ে নেই — তারা রাজপথে, সভা-সমাবেশে এবং ঘরে-বাইরে সক্রিয়ভাবে অবদান রাখছে।”

তিনি বলেন, “দেশের বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। এই সংগ্রামে নারী সমাজকে আরও সোচ্চার হতে হবে।”

সাধারণ সম্পাদক নাসরিন আক্তার বলেন,”দেশে আজ মানুষের ভোটের অধিকার হরণ করা হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনের শাসনের অভাব এবং দুর্নীতিতে মানুষ আজ দিশেহারা। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে জনগণকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে।”

তিনি বলেন,”দেশ ও জনগণের মঙ্গল ও কল্যাণের জন্য ধানের শীষ প্রতীকে ভোট দিন। কারণ ধানের শীষের বিজয় মানেই গণতন্ত্রের বিজয়, মানুষের অধিকার প্রতিষ্ঠার বিজয়। বিএনপির নেতৃত্বে একটি গণতান্ত্রিক সরকারই পারে দেশের বর্তমান সংকট থেকে মুক্তি দিতে।”

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে জেলা মহিলা দলের বিভিন্ন ইউনিটের নেত্রীবৃন্দ, সদস্য ও স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর