নড়াইলে প্রতিপক্ষকে ফাসাতে ডিবি পরিচয়ে তুলে নেয়া নাটক ফাস করলেন,পুলিশ। এঘটনায় কথিত ডিবির তুলে নেয়া ইব্রাহিম মোল্যা,তার স্ত্রী ইরানী খাতুন,ইব্রাহিমের ভাই রুহুল আমিন ও চাচা রমজান আলীসহ ৪জন কে গ্রেফতার করেছে পুলিশ। (৬ সেপ্টেম্বর) দুপুরে সদর থানা ওসির কক্ষে সাংবাদিকদের এসব তথ্য জানায়,পুলিশ।
পুলিশ জানায়,গত (২ সেপ্টেম্বর) নড়াইল সদরের শেখহাটি ইউপির তপনভাগ গ্রামের ইব্রাহিম মোল্যা (৩৮) কয়এক জন ডিবি পরিচয়ে তুলে নিয়ে গেছে এই অভিযোগ করেন ইব্রাহিম মোল্যার স্ত্রী ইরানী খাতুন। অভিযোগকারী ইরানী খাতুন সদর থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন,তার স্বামী ইব্রাহিম মোল্যা (৩৮) ঐদিন রাত্র অনুমান ৩ টার সময় কয়এক জন ব্যক্তি ডিবি পুলিশ পরিচয় দিয়ে তার স্বামীকে তুলে নিয়ে যায়।
অভিযোগে উল্লেখ করেন,তার স্বামীর সাথে একটি জলমহলের ভোগদখল নিয়ে পূর্ব শত্রতা ও হত্যা মামলা থাকায় প্রতিপক্ষ ষড়যন্ত্র মূলকভাবে ডিবি পুলিশ পরিচয় দিয়ে তার স্বামীকে তুলে নিয়ে গেছে। সাজানো এই ঘটনার পরে প্রতিপক্ষকে ঘায়েল করতে উল্টো মানববন্ধন করাসহ প্রতিপক্ষের নামে মিথ্যা মামলা দায়ের ও জিডি করার জন্য বিভিন্ন ভাবে চাপপ্রয়োগ করে ইব্রাহিম মোল্যার পরিবার। স্ত্রীর আবেদনের প্রেক্ষিতে নড়াইল সদর থানায় একটি জিডি করা হয়। স্পর্শকাতর এই বিষয়টি নিয়ে নড়াইল পুলিশ, জেলা সাইবার টিমসহ একযোগে কাজ শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে ৫ সেপ্টেম্বর ভোর রাতে যশোর কোতয়ালী থানার বকচর বিহারী কলোনী থেকে ইব্রাহিম মোল্যাকে উদ্ধার করে। কথিত অপহৃত ভিকটিম ইব্রাহিম তার ভায়রা ভাই ডালিম হোসেনের বাড়িতে আত্নগোপন করেছিলো।
পুলিশের জিজ্ঞাসাবাদে কথিত ভিকটিম ইব্রাহিম মোল্যা স্বীকার করেন,জলমহল নিয়ে বিরোধ থাকায় শায়েস্তা করতে স্ত্রী ও পরিবারের লোকজনের সাথে পরিকল্পনা করে স্বেচ্ছায় আত্মগোপনের নাটক সাজায়। পরিকল্পিত এই অপহরন নাটকের সহযোগী স্ত্রী ইরানী খাতুনসহ জড়িত ইব্রাহিমের ভাই রুহুল আমিন ও চাচা রমজান আলীকে ৫ সেপ্টেম্বর নিজ নিজ বাড়ী হতে গ্রেফতার করে পুলিশ। নড়াইল সদর থানা’র ওসি মো: সাজেদুল ইসলাম জানান,মিথ্যা তথ্যে পুলিশের হয়রানী এবং প্রতিপক্ষকে ফাসানোর চেষ্টায় সদর থানা পুলিশের এস আই হায়াৎ মাহমুদ খাঁন বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলাটি তদন্তাধীন।