সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণের অভিযোগ জালালের বিরুদ্ধে  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির পরও ফের শোন-অ্যারেস্ট শাহেদ দুর্নীতিতে ওস্তাদ ওয়াসার হারুন অর রশিদ বায়রা সদস্য কল্যাণ পরিষদের সদস্য সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত গণপূর্তের দুর্নীতিবাজ তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুল আলমের বিরুদ্ধে অভিযোগের পাহাড় সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের দুর্নিতির গল্প আওয়ামীলীগ থেকে রাতারাতি বিএনপি নেতা বনে যাওয়া আব্দুল হক লালমনিরহাট ডিপ্লোমা টেক্সটাইল ইনস্টিটিউটে ধর্ষণ চেষ্টার ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন অধ্যক্ষ রেজাউল করিম হোসাফ পাওয়ারের ব্যাপক অর্থ কেলেঙ্কারি

শেরপুরে শাপলার টানে ঝরে গেল দুই শিশুর প্রাণ

শেরপুর প্রতিনিধি
আপডেট : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ১১:৩৫ অপরাহ্ণ

শেরপুরের সদর উপজেলায় শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯আগস্ট) বিকেলে উপজেলার গাজিরখামার চকপাড়া এলাকার বলেশ্বর বিল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলো, চকপাড়া গ্রামের মাসেক আলীর মেয়ে ফাহিমা আক্তার নুন (৯) এবং জয়নুদ্দিনের মেয়ে জেমি (৮)।

পরিবার সূত্রে জানা যায়, সকালে ফাহিমা ও জেমি বাড়ির পাশের বলেশ্বর বিলে শাপলা তুলতে যায়। তবে দীর্ঘসময় ধরে তারা বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে স্বজনরা। পরে এলাকাবাসীর সহায়তায় বিলের মাঝখান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে, শাপলা তুলতে গিয়ে অসাবধানতাবশত বিলের গভীর পানিতে পড়ে ডুবে যায় তারা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, “শিশুদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে ।”

 

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর