সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণের অভিযোগ জালালের বিরুদ্ধে  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির পরও ফের শোন-অ্যারেস্ট শাহেদ দুর্নীতিতে ওস্তাদ ওয়াসার হারুন অর রশিদ বায়রা সদস্য কল্যাণ পরিষদের সদস্য সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত গণপূর্তের দুর্নীতিবাজ তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুল আলমের বিরুদ্ধে অভিযোগের পাহাড় সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের দুর্নিতির গল্প আওয়ামীলীগ থেকে রাতারাতি বিএনপি নেতা বনে যাওয়া আব্দুল হক লালমনিরহাট ডিপ্লোমা টেক্সটাইল ইনস্টিটিউটে ধর্ষণ চেষ্টার ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন অধ্যক্ষ রেজাউল করিম হোসাফ পাওয়ারের ব্যাপক অর্থ কেলেঙ্কারি

সিলেটে আরও দুই লাখ ২০ হাজার ঘনফুট পাথর জব্দ

নিউজ ডেস্ক
আপডেট : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ১১:৩৪ অপরাহ্ণ

সিলেটের জৈন্তাপুর উপজেলায় অভিযান চালিয়ে আরো ২ লাখ ২০ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। উপজেলার উৎমাছড়া ও শ্রীপুরে পৃথক এই অভিযান পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইব্রাহিম ইকবাল চৌধুরী বাসসকে বলেন, ‘বিজিবি, স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসনের সহযোগিতায় আজ মঙ্গলবার সকালে জৈন্তাপুর উপজেলায় উৎমাছড়ার আদর্শগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ঘনফুট পাথর জব্দ করা হয়েছে।’

এদিকে, জৈন্তাপুরের শ্রীপুরে অভিযান চালিয়ে প্রায় ২০ হাজার ঘনফুট পাথর জব্দ করেছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত টাস্কফোর্স। উদ্ধার পাথর রাংপানি কোয়ারিতে প্রতিস্থাপন করার কথা রয়েছে। এছাড়া প্রায় ২৮ হাজার ঘনফুট বালু উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়।

জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জর্জ মিত্র চাকমার নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের এসিল্যান্ড, পুলিশ ও বিজিবি সদস্যরা।

-বাসস

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর