সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণের অভিযোগ জালালের বিরুদ্ধে  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির পরও ফের শোন-অ্যারেস্ট শাহেদ দুর্নীতিতে ওস্তাদ ওয়াসার হারুন অর রশিদ বায়রা সদস্য কল্যাণ পরিষদের সদস্য সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত গণপূর্তের দুর্নীতিবাজ তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুল আলমের বিরুদ্ধে অভিযোগের পাহাড় সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের দুর্নিতির গল্প আওয়ামীলীগ থেকে রাতারাতি বিএনপি নেতা বনে যাওয়া আব্দুল হক লালমনিরহাট ডিপ্লোমা টেক্সটাইল ইনস্টিটিউটে ধর্ষণ চেষ্টার ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন অধ্যক্ষ রেজাউল করিম হোসাফ পাওয়ারের ব্যাপক অর্থ কেলেঙ্কারি

দুই ওসি প্রত্যাহারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ১১:৩৭ অপরাহ্ণ

 

সংবাদ প্রকাশের জেরে ব্রাহ্মণবাড়িয়ায় দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এর প্রতিবাদে দুই ওসি‘র প্রত্যাহারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

শুক্রবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় আখাউড়া উপজেলা সদরের পৌর মুক্তমঞ্চের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ আল্টিমেটাম দেয়া হয়।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশের ওসি মোহাম্মদ আব্দুস সাত্তার এবং আখাউড়া থানার ওসি ছমিউদ্দিনকে প্রত্যাহার করার দাবি জানানো হয় মানববন্ধন থেকে।

ইমিগ্রেশন পুলিশের ওসিসহ তিন পুলিশ সদস্যের ঘুষ বাণিজ্য এবং যাত্রী হয়রানি নিয়ে সংবাদ প্রকাশের জেরে গত ১২ আগস্ট দৈনিক যুগান্তরের নিজস্ব প্রতিবেদক মো. ফজলে রাব্বি ও আরটিভির আখাউড়া প্রতিনিধি সাদ্দাম হোসেনের বিরুদ্ধে আখাউড়া থানায় চাঁদাবাজি ও মানহানির অভিযোগে মামলা দায়ের করেন ইমিগ্রেশন পুলিশের ওসি আব্দুস সাত্তার।

সাংবাদিক ও সুশীল সমাজের ব্যানারে আখাউড়া প্রেস ক্লাবের সভাপতি শাহাদাৎ হোসেন লিটনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, আখাউড়া পৌর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আব্দুর রহমান, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি সোহরাব হোসেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম আখাউড়া শাখার সভাপতি আফজাল খান শিমুল, জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি আসিফ নেওয়াজ প্রমুখ।

সঞ্চালনা করেন আখাউড়া প্রেস ক্লাবের সহ-সভাপতি কাজী হান্নান খাদেম।

বক্তারা বলেন, ঘুষ বাণিজ্য এবং যাত্রী হয়রানির ঘটনা তদন্তের বদলে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়ের স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। প্রকাশিত সংবাদ নিয়ে আপত্তি থাকলে লিখিতভাবে সেটির প্রতিবাদ জানানোর পাশাপাশি প্রেস কাউন্সিলে অভিযোগ জানানোর সুযোগ ছিল।

কিন্তু ওসি সাত্তার দুই পেশাদার সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়ের করেছেন। অবিলম্বে মামলা প্রত্যাহারসহ আগামী ৭২ ঘণ্টার মধ্যে ইমিগ্রেশন পুলিশের ওসি আব্দুস সাত্তার এবং আখাউড়া থানার ওসি ছমিউদ্দিনকে প্রত্যাহার না করা হলে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন বক্তারা।

#

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর