সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের বিপুল সম্পদের অনুসন্ধানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কাছে তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২৩ জুলাই) দুদকের উপপরিচালক সিফাত উদ্দিনের নেতৃত্বে গঠিত একটি অনুসন্ধান কমিটি রাজউকে এ সংক্রান্ত চিঠি পাঠায়।
এতে বিচারপতি মানিকের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পসহ যেকোনো জমি বরাদ্দ ও সম্পত্তির তথ্য চাওয়া হয়।
অভিযোগ রয়েছে, তিনি আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাব খাটিয়ে জাল কাগজপত্রের মাধ্যমে ৫ একর জমিকে পৈত্রিক সম্পত্তি দেখিয়ে দখল করেন।p
পরে সেখানে নিজস্ব ডেভেলপার দিয়ে ৭টি বহুতল ভবন নির্মাণ করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৯০০ কোটি টাকা।
তাছাড়া, সরকারি বাসভবনে বসবাস করে দীর্ঘদিন ভাড়া না দেওয়া এবং বিদেশে অর্থ পাচারের মাধ্যমে লন্ডনে বাড়ি কেনার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
দুদক এসব অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় নথি সংগ্রহে মাঠে নেমেছে।