সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণের অভিযোগ জালালের বিরুদ্ধে  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির পরও ফের শোন-অ্যারেস্ট শাহেদ দুর্নীতিতে ওস্তাদ ওয়াসার হারুন অর রশিদ বায়রা সদস্য কল্যাণ পরিষদের সদস্য সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত গণপূর্তের দুর্নীতিবাজ তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুল আলমের বিরুদ্ধে অভিযোগের পাহাড় সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের দুর্নিতির গল্প আওয়ামীলীগ থেকে রাতারাতি বিএনপি নেতা বনে যাওয়া আব্দুল হক লালমনিরহাট ডিপ্লোমা টেক্সটাইল ইনস্টিটিউটে ধর্ষণ চেষ্টার ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন অধ্যক্ষ রেজাউল করিম হোসাফ পাওয়ারের ব্যাপক অর্থ কেলেঙ্কারি

যারা দুর্নীতিকে টিকিয়ে রাখতে চায় জনগণ কোনোভাবেই আর তাদেরকে মেনে নেবে না– নাহিদ ইসলাম

সোহেল রানা
আপডেট : রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ১২:০৪ অপরাহ্ণ

‎
‎জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিশ্ববিদ্যালয়গুলোতে চাঁদাবাজ, দখলদারের বিরুদ্ধে যেভাবে শিক্ষার্থীরা রাস্তায় নামছে তা দেখে আপনারা সতর্ক হোন। যারা মাফিয়া সিস্টেম, দুর্নীতিকে টিকিয়ে রাখতে চায় জনগণ কোনোভাবেই আর তাদেরকে মেনে নেবে না।
‎১২ জুলাই শনিবার রাতে বাগেরহাট শহরের রেল রোড এলাকায় দেশব্যাপী জুলাই পদযাত্রার বাগেরহাট জেলার পথসভায় নাহিদ এ সব কথা বলেন।
‎
‎বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে দেশব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে গণ-অভ্যুত্থান থেকে গড়ে ওঠা এই নতুন রাজনৈতিক দল।
‎গত ১ জুলাই শুরু হওয়া এ কর্মসূচি চলবে ২৯ জুলাই পর্যন্ত।
‎
‎নাহিদ বলেন, আমাদের শহীদেরা চাঁদাবাজি, দখলদারিত্বের জন্য জীবন দেয় নাই। আমাদের এই সিস্টেমের পরিবর্তন করতে হবে। চাঁদাবাজ, দুর্নীতি, মাফিয়ার সিস্টেম বদলিয়ে নতুন সিস্টেম আনতে হবে। যেখানে মানুষ তার অধিকার পাবে, মর্যাদা পাবে। এটাই শহীদদের প্রতি আমাদের প্রতিশ্রুতি।
‎
‎এনসিপি পুরোনো বন্দোবস্তের সাথে আপস করবে না উল্লেখ করে নাহিদ বলেন, গণ-অভ্যুত্থানের শক্তি কোন নির্বাচনী ভাগ-বাটোয়ারায় বিশ্বাস করে না। আমরা বলেছি রাষ্ট্র সংস্কার এবং দেশ পুনর্গঠন করতে হবে। আপনারা এখনো যদি সংস্কারের পক্ষে না আসেন, পুরোনো রাজনীতিকে সমর্থন করেন, চাঁদাবাজ, মাফিয়া এবং দুর্নীতির রাজনীতিকে টিকিয়ে রাখতে চান তবে জনগণ আপনাদের বিরুদ্ধে কীভাবে রাস্তায় নামছে তা কী আপনারা দেখছেন না?
‎
‎তিনি বলেন, আমরা গণ-অভ্যুত্থান করেছিলাম মাফিয়া, দুর্নীতিবাজ, চাঁদাবাজ সিস্টেমের বিরুদ্ধে। এই চাঁদাবাজিকে আমরা এখনো বিতাড়িত করতে পারি নাই বলে আমরা আবারও রাজপথে নেমে এসেছি। আপনারা আমাদের ওপর আস্থা রাখলে ঐক্যবদ্ধভাবে আমরা এই সিস্টেমের পরিবর্তন করবো। শহীদদের প্রতি এটা আমাদের কমিটমেন্ট। জুলাই সনদ অবশ্যই বাস্তবায়ন হতে হবে।
‎
‎চাঁদাবাজের বিরুদ্ধে রাজপথে নামার আহ্বান জানিয়ে নাহিদ বলেন, আমরা আপনাদের সেই আত্মত্যাগ ভুলি নাই। গণহত্যাকারীদের বিচারের আওতায় আনতে হবে। বিচার, সংস্কার এবং নতুন সংবিধানের মাধ্যমে আমাদের সামনের দিকে এগোতে হবে। যারা পুরোনো বন্দোবস্ত টিকিয়ে রাখছে, চাঁদাবাজির সংস্কৃতি ও মাফিয়ার রাজনীতিকে টিকিয়ে রাখছে তাদের বিরুদ্ধে আবারও রাজপথে নামতে হবে।
‎
‎বাগেরহাটের পথসভায় আরও বক্তব্য দেন, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব, ডাঃ তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী প্রমুখ।
‎
‎

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর