সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণের অভিযোগ জালালের বিরুদ্ধে  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির পরও ফের শোন-অ্যারেস্ট শাহেদ দুর্নীতিতে ওস্তাদ ওয়াসার হারুন অর রশিদ বায়রা সদস্য কল্যাণ পরিষদের সদস্য সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত গণপূর্তের দুর্নীতিবাজ তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুল আলমের বিরুদ্ধে অভিযোগের পাহাড় সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের দুর্নিতির গল্প আওয়ামীলীগ থেকে রাতারাতি বিএনপি নেতা বনে যাওয়া আব্দুল হক লালমনিরহাট ডিপ্লোমা টেক্সটাইল ইনস্টিটিউটে ধর্ষণ চেষ্টার ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন অধ্যক্ষ রেজাউল করিম হোসাফ পাওয়ারের ব্যাপক অর্থ কেলেঙ্কারি

শেরপুরে জেল পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী গ্রেফতার

শেরপুর প্রতিনিধি
আপডেট : শনিবার, ১২ জুলাই, ২০২৫, ১:১৪ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে হত্যা মামলায় ৩০বছরের সাজাপ্রাপ্ত জেল পলাতক কয়েদী নজরুল ইসলাম (৪৫)’কে গ্রেফতার করেছে র‍্যাব। শনিবার (১২জুলাই) রাত আড়াইটার দিকে উপজেলার বাবলাকোনা এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। গ্রেফতারকৃত নজরুল ইসলাম একই গ্রামের নইমুদ্দিনের ছেলে।

র‍্যাব জানায়, ২০২৪ সালের ৫আগষ্ট
সরকার পতনের পর শেরপুর জেলা কারাগারে কয়েক হাজার দুষ্কৃতিকারী আক্রমণ করে ৫শত ১৮ জন হাজতী ও কয়েদীদেরকে পলায়ন করতে সহায়তা করে। এই ঘটনায় সিপিসি-১, র‍্যাব-১৪, জামালপুর কোম্পানি শেরপুর কারা কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসক কর্তৃক সরবরাহকৃত পলাতক হাজতী ও কয়েদীদের তালিকা সংগ্রহ করে উক্ত হাজতী ও কয়েদীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান শুরু করে।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-১৪ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার রাত আড়াইটার দিকে হত্যা মামলায় ৩০বছরের সাজাপ্রাপ্ত জেল পলাতক কয়েদী নং-৭২৭১/এ নজরুল ইসলামকে উপজেলার বাবলাকোনা এলাকা থেকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত নজরুল ইসলামকে শনিবার দুপুরে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে।

 

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর