সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণের অভিযোগ জালালের বিরুদ্ধে  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির পরও ফের শোন-অ্যারেস্ট শাহেদ দুর্নীতিতে ওস্তাদ ওয়াসার হারুন অর রশিদ বায়রা সদস্য কল্যাণ পরিষদের সদস্য সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত গণপূর্তের দুর্নীতিবাজ তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুল আলমের বিরুদ্ধে অভিযোগের পাহাড় সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের দুর্নিতির গল্প আওয়ামীলীগ থেকে রাতারাতি বিএনপি নেতা বনে যাওয়া আব্দুল হক লালমনিরহাট ডিপ্লোমা টেক্সটাইল ইনস্টিটিউটে ধর্ষণ চেষ্টার ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন অধ্যক্ষ রেজাউল করিম হোসাফ পাওয়ারের ব্যাপক অর্থ কেলেঙ্কারি

খুলনার যুবদল নেতা হত্যা, প্রত্যক্ষদর্শীদের বয়ান

খুলনা প্রতিনিধি
আপডেট : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ৯:৪২ অপরাহ্ণ

 

খুলনার দৌলতপুরে যুবদল নেতা মাহবুব মোল্লা (৩৫) হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। শুক্রবার (১১ জুলাই) দুপুরে তাকে হত্যা করে দুর্বৃত্তরা।

স্থানীয়দের বর্ণানায় এদিন দেড়টার দিকে দৌলতপুর থানার পশ্চিম মহেশ্বরপাশা এলাকায় নিজ বাড়ির সামনেই এই হামলার ঘটনা ঘটে। মাহবুব মোল্লা তখন জুমার নামাজে যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, মাহবুব মোল্লাকে লক্ষ্য করে প্রথমে গুলি করে করা হয়। গুলি করেই ক্ষান্ত হয়নি হামলাকারীরা। তারা ধারালো অস্ত্র দিয়ে তার দুই পায়ের রগসহ শরীরের বিভিন্ন অংশ কেটে ‘মৃত্যু নিশ্চিত’ করে। এরপর দ্রুত পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মাহবুব মোল্লা দুপুরে বাসার সামনে নিজের প্রাইভেটকার পরিষ্কার করছিলেন। এমন সময় একটি মোটরসাইকেলে করে তিনজন দুর্বৃত্ত তার গাড়ির সামনে দাঁড়ান। তৎক্ষণাৎ ওই দুর্বৃত্তরা মাহবুবকে খুব কাছে থেকে গুলি করে।

এ সময় মাহবুব মোল্লা গুলিুবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত করে। এরপরই তারা পালিয়ে যান।

আহত অবস্থায় স্থানীয়রা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসী জানান, হামলাকারীদের একজন হেলমেট পরা ছিল, তবে অন্য দুজনের মুখ খোলা ছিল। ঘটনাটি এত দ্রুত ঘটে যে প্রতিবেশীরা কিছু বুঝে উঠতে পারেননি।

জানা গেছে, ৫ আগস্টের পর এলাকায় বেপরোয়া হয়ে উঠেন মাহাবুব। মাদক বিক্রি নিয়ে এলাকার আরেকটি গ্রুপের সঙ্গে তার বিরোধ চলছিল। এর জেরে আগেও কয়েকবার মাহাবুবের ওপর হামলা হয়।

দৌলতপুর থানার ওসি মীর আতাহার আলী জানান, মাদক বিক্রি নিয়ে প্রতিপক্ষ গ্রুপের সঙ্গে মাহাবুবের দ্বন্দ্ব চলছিল। এর জেরে হামলা কি না খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে চারটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। দুর্বৃত্তদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর