সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণের অভিযোগ জালালের বিরুদ্ধে  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির পরও ফের শোন-অ্যারেস্ট শাহেদ দুর্নীতিতে ওস্তাদ ওয়াসার হারুন অর রশিদ বায়রা সদস্য কল্যাণ পরিষদের সদস্য সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত গণপূর্তের দুর্নীতিবাজ তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুল আলমের বিরুদ্ধে অভিযোগের পাহাড় সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের দুর্নিতির গল্প আওয়ামীলীগ থেকে রাতারাতি বিএনপি নেতা বনে যাওয়া আব্দুল হক লালমনিরহাট ডিপ্লোমা টেক্সটাইল ইনস্টিটিউটে ধর্ষণ চেষ্টার ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন অধ্যক্ষ রেজাউল করিম হোসাফ পাওয়ারের ব্যাপক অর্থ কেলেঙ্কারি

সেনাবাহিনীর অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৩

বগুড়া প্রতিনিধি
আপডেট : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ১১:০৩ অপরাহ্ণ

 

বগুড়ার কাহালু উপজেলাায় মাদক ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

বুধবার (৯ জুলাই) দিবাগত রাতে বগুড়ার কাহালু উপজেলার পাইকড় স্কুল মাঠে অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র ও মাদকসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ওই তিনজন মাদক ব্যবসায়ী হলেন- বগুড়ার কাহালু উপজেলার পাইকড় গ্রামপর মৃত-পুটু মিয়ার ছেলে আব্দুর রাজ্জাক(৪৩), একই গ্রামের মৃত-ফারাজ হাসান এর ছেলে মোঃ ফারুক হাসান(২৩) এবং উপজেলার শিকড় গ্রামের মোজাম্মেলের ছেলে মোঃ হারুন(৪০)

গ্রেফতারের সময় তারূের কাছ থেকে একটি বার্মিজ চাকু, একটি রামদা,তিনটি হাসুয়া,একটি চাপাতি,১০০ গ্রাম গাঁজা, ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
পরে সেনাবাহিনী তাদেরকে কাহালু থানায় হস্তান্তর করে।

কাহালু থানার পুলিশ জানায়, গ্রেফতারকৃত ওই তিনজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে আজ বৃহস্পতিবার দুপুরে বগুড়ায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর