সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণের অভিযোগ জালালের বিরুদ্ধে  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির পরও ফের শোন-অ্যারেস্ট শাহেদ দুর্নীতিতে ওস্তাদ ওয়াসার হারুন অর রশিদ বায়রা সদস্য কল্যাণ পরিষদের সদস্য সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত গণপূর্তের দুর্নীতিবাজ তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুল আলমের বিরুদ্ধে অভিযোগের পাহাড় সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের দুর্নিতির গল্প আওয়ামীলীগ থেকে রাতারাতি বিএনপি নেতা বনে যাওয়া আব্দুল হক লালমনিরহাট ডিপ্লোমা টেক্সটাইল ইনস্টিটিউটে ধর্ষণ চেষ্টার ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন অধ্যক্ষ রেজাউল করিম হোসাফ পাওয়ারের ব্যাপক অর্থ কেলেঙ্কারি

১৩ দিনেও খোঁজ মেলেনি মাদরাসা ছাত্র’র

মাসুদ রানা
আপডেট : সোমবার, ৩০ জুন, ২০২৫, ১১:০৫ অপরাহ্ণ

 

নিখোঁজের ১৩ দিনেও খোঁজ মেলেনি ১৫ বছর বয়সী মাদ্রাসাছাত্র মো. রেদওয়ান হোসেনের। গত ১৭ জুন রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে নিখোঁজ হয় সে।

ঘটনার দিন দুপুর ১টা ৩০ মিনিটে জামিয়াতুল আযীয আল ইসলামিয়া মাদ্রাসা থেকে বেরিয়ে যাওয়ার পর আর ফিরে আসেনি সে। তার পরনে ছিল সাদা পাঞ্জাবি ও পায়জামা।

রেদওয়ান লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামের মো. বিলাল হোসেন ও জেসমিন বেগম দম্পতির ছেলে।

তার স্বজনরা জানান, শিক্ষক বকাঝকা করার পর হয়তো রাগ করে সে চলে যায়। আগেও একবার গ্রামের বাড়ি থেকে রাগ করে বেরিয়ে গিয়েছিল, তবে আত্মীয়ের বাসায় ছিল। কিন্তু এবার ঢাকা থেকে নিখোঁজ হওয়ায় পরিবারের দুশ্চিন্তার শেষ নেই।

এ ঘটনায় মোহাম্মদপুর ও মিরপুর শাহ আলী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মুহাম্মদ মোমিন বলেন, আমরা খোঁজ নিচ্ছি, পেলে সঙ্গে সঙ্গে জানানো হবে। কেউ এখনো ফোন করে মুক্তিপণ দাবি করেনি। ফলে এটি অপহরণ না অন্য কিছু, সে ব্যাপারে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।

এদিকে রেদওয়ানকে কেউ দেখে থাকলে কিংবা তার ব্যাপারে কোনো তথ্য থাকলে নিম্নোক্ত নম্বরগুলোতে জানাতে অনুরোধ জানিয়েছে তার পরিবার- দুলাভাই: ০১৭৫৬৪৭৪৩২৫, বাবা: ০১৭১১৭১০৯০০, ভাই: ০১৬০১১৩৪০৮০।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর