সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণের অভিযোগ জালালের বিরুদ্ধে  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির পরও ফের শোন-অ্যারেস্ট শাহেদ দুর্নীতিতে ওস্তাদ ওয়াসার হারুন অর রশিদ বায়রা সদস্য কল্যাণ পরিষদের সদস্য সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত গণপূর্তের দুর্নীতিবাজ তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুল আলমের বিরুদ্ধে অভিযোগের পাহাড় সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের দুর্নিতির গল্প আওয়ামীলীগ থেকে রাতারাতি বিএনপি নেতা বনে যাওয়া আব্দুল হক লালমনিরহাট ডিপ্লোমা টেক্সটাইল ইনস্টিটিউটে ধর্ষণ চেষ্টার ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন অধ্যক্ষ রেজাউল করিম হোসাফ পাওয়ারের ব্যাপক অর্থ কেলেঙ্কারি

ডিএসইসির ফ্যামিলি ডে আগামী ৬ জুলাই

নিউজ ডেস্ক
আপডেট : শনিবার, ২৮ জুন, ২০২৫, ১২:৫৭ পূর্বাহ্ণ

আগামী ৬ জুলাই রবিবার শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি)-এর বহুল প্রতীক্ষিত বার্ষিক ফ্যামিলি ডে ২০২৫। এই অনুষ্ঠানটিকে ঘিরে এরইমধ্যে ডিএসইসি সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিভাগ বিএনপি-এর সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। অনুষ্ঠানটির স্পন্সর হিসেবে থাকছে দেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় ও কর্পোরেট ব্র্যান্ড। তাদের মধ্যে রয়েছে মমতাজ হারবাল, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, উত্তরা ইউনিভার্সিটি, এবং ডায়মন্ড সিটি।

এই আয়োজনে থাকছে চমকপ্রদ র‌্যাফেল ড্র। যার প্রথম পুরস্কার হিসেবে রয়েছে গ্লোবালইডির সৌজন্যে একটি মোটরসাইকেল। এছাড়া থাকছে ইউএস বাংলা এয়ারলাইন্সের সৌজন্যে ঢাকা-ব্যাংকক-ঢাকা এবং ঢাকা-কক্সবাজার-ঢাকা যুগল প্লেন টিকিট, গ্রীস্টারের সৌজন্যে ঢাকা-কক্সবাজার-ঢাকা যুগল প্লেন টিকিট এবং প্রবাসীর হেলিকাপ্টার এর সৌজন্যে ঢাকা শহর ঘুরে দেখার যুগল হেলিকাপ্টার রাইড টিকিট। র‌্যাফেল ড্রতে থাকবে আরও অনেক অনেক চমকপ্রদ পুরস্কার। যা পরবর্তী ঘোষণায় জানানো হবে।

আয়োজকরা জানিয়েছেন, এই অনুষ্ঠানটি কেবল বিনোদনের আয়োজন নয়; এটি সাব-এডিটরদের মধ্যে পারষ্পরিক সম্পর্ক, বন্ধন ও পরিবারভিত্তিক সহমর্মিতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মঞ্চ।

অনুষ্ঠানে অংশগ্রহণে ইচ্ছুক সকল সদস্যকে আগামী ৩০ জুনের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার অনুরোধ করা হচ্ছে। নির্ধারিত তারিখের পরে রেজিস্ট্রেশনের কোনো সুযোগ থাকবে না। রেজিস্ট্রেশন শেষে কুপন সংগ্রহ করতে হবে ডিএসইসির নির্বাহী কমিটির সদস্যদের কাছ থেকে।

ডিএসইসি কর্তৃপক্ষ জানিয়েছে, অনুষ্ঠানটি হবে পরিবার-সমেত একটি প্রাণবন্ত দিনযাপনের উপলক্ষ্য যেখানে মিলবে বিনোদন, পুরস্কার, এবং সৌহার্দ্যের এক অপূর্ব সম্মিলন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর