সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণের অভিযোগ জালালের বিরুদ্ধে  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির পরও ফের শোন-অ্যারেস্ট শাহেদ দুর্নীতিতে ওস্তাদ ওয়াসার হারুন অর রশিদ বায়রা সদস্য কল্যাণ পরিষদের সদস্য সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত গণপূর্তের দুর্নীতিবাজ তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুল আলমের বিরুদ্ধে অভিযোগের পাহাড় সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের দুর্নিতির গল্প আওয়ামীলীগ থেকে রাতারাতি বিএনপি নেতা বনে যাওয়া আব্দুল হক লালমনিরহাট ডিপ্লোমা টেক্সটাইল ইনস্টিটিউটে ধর্ষণ চেষ্টার ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন অধ্যক্ষ রেজাউল করিম হোসাফ পাওয়ারের ব্যাপক অর্থ কেলেঙ্কারি

নালিতাবাড়িতে ভারতীয় মদ সহ আটক-১

শেরপুর প্রতিনিধি
আপডেট : শুক্রবার, ২৭ জুন, ২০২৫, ৭:৩১ অপরাহ্ণ

 

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার উত্তর আন্ধারুপাড়া শান্তির মোড় এলাকা থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ২৫১ বোতল মদ সহ সুজন মিয়া(২৯) নামে এক মাদককারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৬জুন) দিবাগত রাতে এক অভিযানে মাদক সহ সুজন মিয়াকে আটক করা হয়। আটককৃত সুজন মিয়া উপজেলার বুরুঙ্গা পুড়াবাড়ি এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

ডিবি সূত্রে জানা গেছে, মাদকমুক্ত শেরপুর জেলা গড়ার প্রত্যয়ে পুলিশ সুপার আমিনুল ইসলামের নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশ  (ডিবি)’র ওসি সালেমুজ্জামানের নেতৃত্বে বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী উপজেলার উত্তর আন্ধারুপাড়া  শান্তির মোড় নামক এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে
বিভিন্ন ব্র্যান্ডের ২৫১ বোতল ভারতীয় মদ সহ সুজন মিয়াকে আটক করা হয়।

ডিবি’র ওসি সালেমুজ্জামান এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে শুক্রবার সকালে জানান, এ ঘটনায় নালিতাবাড়ী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো জানান, আটককৃত সুজন মিয়া একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিল। শুক্রবার দুপুরে আটককৃত সুজনকে বিজ্ঞ  আদালতে সোপর্দ করা হয়েছে।

 

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর