সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণের অভিযোগ জালালের বিরুদ্ধে  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির পরও ফের শোন-অ্যারেস্ট শাহেদ দুর্নীতিতে ওস্তাদ ওয়াসার হারুন অর রশিদ বায়রা সদস্য কল্যাণ পরিষদের সদস্য সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত গণপূর্তের দুর্নীতিবাজ তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুল আলমের বিরুদ্ধে অভিযোগের পাহাড় সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের দুর্নিতির গল্প আওয়ামীলীগ থেকে রাতারাতি বিএনপি নেতা বনে যাওয়া আব্দুল হক লালমনিরহাট ডিপ্লোমা টেক্সটাইল ইনস্টিটিউটে ধর্ষণ চেষ্টার ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন অধ্যক্ষ রেজাউল করিম হোসাফ পাওয়ারের ব্যাপক অর্থ কেলেঙ্কারি

আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না

নিউজ ডেস্ক
আপডেট : শুক্রবার, ২৭ জুন, ২০২৫, ১:৫২ পূর্বাহ্ণ

 

ছোট পর্দার পরিচিত মুখ অভিনেত্রী ফারজানা খান সাথী নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে লেখেন, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না।’
বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে দেওয়া ফেসবুক পোস্ট ঘিরে তৈরি হয়েছে উদ্বেগ ও চাঞ্চল্য। এই পোস্টের পর থেকেই বন্ধ রয়েছে তার মোবাইল নম্বর। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার অবস্থান বা বর্তমান পরিস্থিতি সম্পর্কে কিছু জানা যায়নি। নানাভাবে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তার সহকর্মীরা। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন তার সহকর্মীরা, শুভাকাঙ্ক্ষীরা এবং ভক্তরা।

একজন নির্মাতা জানান, গতকাল রাতেও আমার সঙ্গে তার কথা হয়েছে। আমরা নতুন একটি নাটক নিয়ে পরিকল্পনা করছিলাম। সব কিছু স্বাভাবিকই ছিল। এমন হাসিখুশি মেয়েটি এমন পোস্ট দেবে, তা কল্পনাও করিনি। এখন যোগাযোগ করতে পারছি না। খুব দুশ্চিন্তায় আছি। আশা করি সে নিরাপদে আছে।

প্রসঙ্গত, একসময় ‘স্বপ্নীল সাথী’ নামে শোবিজে পরিচিত ছিলেন তিনি। তবে বিয়ের পর নাম পরিবর্তন করে নিজের আসল নাম ‘ফারজানা খান সাথী’ ব্যবহার শুরু করেন। দীর্ঘদিন ধরে নাটকে নিয়মিত কাজ করছেন তিনি।
সাথীর সহকর্মীরা জানান, ব্যক্তিজীবনে সাথী ছিলেন প্রাণবন্ত ও সদা হাসিখুশি একজন মানুষ। হঠাৎ এমন পোস্ট দিয়ে তিনি কী বোঝাতে চেয়েছেন, সেটা কেউ নিশ্চিত করে বলতে পারছেন না।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর