সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণের অভিযোগ জালালের বিরুদ্ধে  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির পরও ফের শোন-অ্যারেস্ট শাহেদ দুর্নীতিতে ওস্তাদ ওয়াসার হারুন অর রশিদ বায়রা সদস্য কল্যাণ পরিষদের সদস্য সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত গণপূর্তের দুর্নীতিবাজ তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুল আলমের বিরুদ্ধে অভিযোগের পাহাড় সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের দুর্নিতির গল্প আওয়ামীলীগ থেকে রাতারাতি বিএনপি নেতা বনে যাওয়া আব্দুল হক লালমনিরহাট ডিপ্লোমা টেক্সটাইল ইনস্টিটিউটে ধর্ষণ চেষ্টার ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন অধ্যক্ষ রেজাউল করিম হোসাফ পাওয়ারের ব্যাপক অর্থ কেলেঙ্কারি

৩৬ কেজি গাঁজাসহ যুবদলের যুগ্ম আহবায়ক আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৪:৩৫ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৩৬ কেজি গাঁজাসহ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ কামরুল মিয়া (৪০) ও তার সহযোগী মো. রাব্বি মিয়া (২৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি সাদা রঙের প্রাইভেটকার জব্দ করা হয়।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর আড়াইটায় এক সংবাদ বিজ্ঞটির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে আখাউড়া থানার ওসি মোঃ ছমিউদ্দিন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় উপজেলার পৌরশহরের কোড্ডা বাইপাস এলাকার পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে একটি প্রাইভেটকার থেকে ৩৬ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ কামরুল মিয়া পৌর শহরের তারাগন গ্রামের মোঃ দানু মিয়ার ছেলে এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সহযোগী মোঃ রাব্বি মিয়া ময়মনসিংহ জেলার বানিহালা গ্রামের আব্দুল গফুরের ছেলে।

আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন জানান, গাঁজা ও প্রাইভেটকার জব্দ করে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর