সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণের অভিযোগ জালালের বিরুদ্ধে  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির পরও ফের শোন-অ্যারেস্ট শাহেদ দুর্নীতিতে ওস্তাদ ওয়াসার হারুন অর রশিদ বায়রা সদস্য কল্যাণ পরিষদের সদস্য সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত গণপূর্তের দুর্নীতিবাজ তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুল আলমের বিরুদ্ধে অভিযোগের পাহাড় সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের দুর্নিতির গল্প আওয়ামীলীগ থেকে রাতারাতি বিএনপি নেতা বনে যাওয়া আব্দুল হক লালমনিরহাট ডিপ্লোমা টেক্সটাইল ইনস্টিটিউটে ধর্ষণ চেষ্টার ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন অধ্যক্ষ রেজাউল করিম হোসাফ পাওয়ারের ব্যাপক অর্থ কেলেঙ্কারি

১৬০ কেজি গাঁজাকান্ডে দুই পুলিশকে বরখাস্ত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ২:৫০ অপরাহ্ণ

 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার পুলিশের দুই সদস্যকে বরখাস্ত করা হয়েছে। তারা হলেন এসআই জাহিদ আহসান ও কনস্টেবল আবু কাউছার।

শুক্রবার রাতে (০৯ জানুয়ারি) তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) ওবায়দুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ ও বিভিন্ন সূত্রে জানা যায়, গত ৫ জানুয়ারি ভোরে জেলার নবীনগর-সলিমগঞ্জ সড়কের কানাবাড়ি মোড়ে ১৬০ কেজি গাঁজা ভর্তি একটি পিকআপ আটক করে ওই সড়কে টহলে থাকা নবীনগর থানার এসআই আহসান জাহিদ ও কনস্টেবল আবু কাউছার।

কিন্তু মোটা অংকের ঘুষ গ্রহণের মাধ্যমে গাঁজার ওই বিশাল চালানটি দুই পুলিশ আটক করেও ছেড়ে দেন বলে অভিযোগ পাওয়া যায়। জানাজানির পর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে।

ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শেখ মো. আবদুর রউফের নজরে এলে তিনি এ বিষয়ে প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে পুলিশ সুপারের কার্যালয়ে দ্রুত রিপোর্ট জমা দিতে নবীনগর থানার ওসিকে নির্দেশ দেন।

এ বিষয়ে নবীনগর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, এসপি স্যারের নির্দেশে ঘটনার তদন্ত করে আমরা এর প্রাথমিক সত্যতা পেয়ে এ নিয়ে রিপোট জমা দেই। এরপরই অভিযুক্ত দুই পুলিশকে রাতেই সাময়িক বরখাস্ত করা হয়।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর