সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণের অভিযোগ জালালের বিরুদ্ধে  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির পরও ফের শোন-অ্যারেস্ট শাহেদ দুর্নীতিতে ওস্তাদ ওয়াসার হারুন অর রশিদ বায়রা সদস্য কল্যাণ পরিষদের সদস্য সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত গণপূর্তের দুর্নীতিবাজ তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুল আলমের বিরুদ্ধে অভিযোগের পাহাড় সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের দুর্নিতির গল্প আওয়ামীলীগ থেকে রাতারাতি বিএনপি নেতা বনে যাওয়া আব্দুল হক লালমনিরহাট ডিপ্লোমা টেক্সটাইল ইনস্টিটিউটে ধর্ষণ চেষ্টার ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন অধ্যক্ষ রেজাউল করিম হোসাফ পাওয়ারের ব্যাপক অর্থ কেলেঙ্কারি

১২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১১:৪৬ অপরাহ্ণ

 

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ শনিবার (১৫ নভেম্বর) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, আশুগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১২০ কেজি (৩ মণ) গাঁজা ও ৪০ বোতল ভারতীয় স্কফ সিরাপ উদ্ধারপূর্বক ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, শনিবার সকাল সাড়ে ৯টায় আশুগঞ্জ থানা পুলিশ অত্র থানাধীন দূর্গাপুর ইউনিয়নের খড়িয়ালা বাসস্ট্যান্ড এলাকা হতে ১টি পিকআপ আটক করেন।

এ সময় পিকআপ তল্লাশী করে ১২০ কেজি গাঁজাসহ ১ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেন। উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয।

গ্রেফতারকৃত আসামী মো. সুমন মিয়া (২৮), পিতার নাম- রাশেদ মিয়া সাং কসবা থানার আড়াইবাড়ী এলাকায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পূর্বে ১টি মাদক মামলা রয়েছে। অপরদিকে, শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা হতে ১জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার হেফাজত হতে ৪০ (চল্লিশ) বোতল স্কফ সিরাপ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামী মো. লিটনের বাড়ি জামালপুর জেলার বকশীগঞ্জে
পুলিশ জানায়, ভিন্ন অভিযানে আটক ২ মাদক কারবারিসহ এ সংক্রান্তে আশুগঞ্জ থানায় ২টি মাদক মামলা রুজু হয়েছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর