সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণের অভিযোগ জালালের বিরুদ্ধে  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির পরও ফের শোন-অ্যারেস্ট শাহেদ দুর্নীতিতে ওস্তাদ ওয়াসার হারুন অর রশিদ বায়রা সদস্য কল্যাণ পরিষদের সদস্য সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত গণপূর্তের দুর্নীতিবাজ তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুল আলমের বিরুদ্ধে অভিযোগের পাহাড় সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের দুর্নিতির গল্প আওয়ামীলীগ থেকে রাতারাতি বিএনপি নেতা বনে যাওয়া আব্দুল হক লালমনিরহাট ডিপ্লোমা টেক্সটাইল ইনস্টিটিউটে ধর্ষণ চেষ্টার ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন অধ্যক্ষ রেজাউল করিম হোসাফ পাওয়ারের ব্যাপক অর্থ কেলেঙ্কারি

হোমনায় ট্রাকের ধাক্কায় মাদ্রাসা ছাত্র নিহত

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
আপডেট : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ১০:৪১ অপরাহ্ণ

 

কুমিল্লার হোমনায় ট্রাকের ধাক্কায় সাজিদ (১১) নামের এক মাদ্রাসার ছাত্র নিহত হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে হোমনা-মুরাদনগর রোডে উপজেলা কৃষ্ণপুর মসজিদ সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত সাজিদ ভাষানিয়া ইউনিয়নের দড়িভাষানিয়া গ্রামের মো. মোস্তফার ছেলে এবং নালাদক্ষিন হাফেজিয়া মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্র।

এ ঘটনায় হোমনা থানা পুলিশ ট্রাক ড্রাইভারকে আটক করা হয়েছেএবং ট্রাকটি জব্দ করা হয়েছে।

থানা সুত্রে জানাগেছে, নিহত সাজিদ বিকালে সাইকেল চালিয়ে বাড়ি যাওয়ার সময় শ্রীপুর-কৃষ্ণপুর ব্রিজ এলাকায় বিপরীত দিক থেকে আসা সিলিন্ডার গ্যাসবাহী ট্রাক তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে তাকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্বত্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শহীদুল্লাহ জানান, রোগী হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ট্রাক ও ট্রাক ড্রাইবারকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

 

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর