সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণের অভিযোগ জালালের বিরুদ্ধে  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির পরও ফের শোন-অ্যারেস্ট শাহেদ দুর্নীতিতে ওস্তাদ ওয়াসার হারুন অর রশিদ বায়রা সদস্য কল্যাণ পরিষদের সদস্য সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত গণপূর্তের দুর্নীতিবাজ তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুল আলমের বিরুদ্ধে অভিযোগের পাহাড় সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের দুর্নিতির গল্প আওয়ামীলীগ থেকে রাতারাতি বিএনপি নেতা বনে যাওয়া আব্দুল হক লালমনিরহাট ডিপ্লোমা টেক্সটাইল ইনস্টিটিউটে ধর্ষণ চেষ্টার ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন অধ্যক্ষ রেজাউল করিম হোসাফ পাওয়ারের ব্যাপক অর্থ কেলেঙ্কারি

সাংবাদিক সুভাষ সিংহসহ ১০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ১০:২৪ অপরাহ্ণ

 

ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিকালস লিমিটেডের পরিচালক ও সাংবাদিক সুভাষ চন্দ্র সিংহ রায় এবং তার স্ত্রী সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য খ. মমতা হেনা লাভলীসহ ১০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেয়।

দুদকের পক্ষে সংস্থাটির পৃথক ছয়টি আবেদনে তাদের দেশত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তারা।

নিষেধাজ্ঞা দেওয়া অন্যরা হলেন, লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মুহাম্মদ হাবিবুর রহমান খান ও তার স্ত্রী হাবিবুর রহমান খান, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি মো. শহীদ, মোহাম্মদ জাহিদ, মোহাম্মদ ফরমান উল্লাহ চৌধুরী, সাবেক কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ রতন ও তার স্ত্রী জহুরা আহম্মদ শুভ ও মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) আবু সাঈদ মো. মাসুদ।

দুদক থেকে জানা গেছে, নিষেধাজ্ঞা দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতির বিষয়ে অভিযোগ তদন্তাধীন। তারা যেকোনো সময় দেশ ছেড়ে পালাতে পারেন। এজন্য সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা একান্ত প্রয়োজন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর