সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণের অভিযোগ জালালের বিরুদ্ধে  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির পরও ফের শোন-অ্যারেস্ট শাহেদ দুর্নীতিতে ওস্তাদ ওয়াসার হারুন অর রশিদ বায়রা সদস্য কল্যাণ পরিষদের সদস্য সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত গণপূর্তের দুর্নীতিবাজ তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুল আলমের বিরুদ্ধে অভিযোগের পাহাড় সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের দুর্নিতির গল্প আওয়ামীলীগ থেকে রাতারাতি বিএনপি নেতা বনে যাওয়া আব্দুল হক লালমনিরহাট ডিপ্লোমা টেক্সটাইল ইনস্টিটিউটে ধর্ষণ চেষ্টার ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন অধ্যক্ষ রেজাউল করিম হোসাফ পাওয়ারের ব্যাপক অর্থ কেলেঙ্কারি

শীতার্তদের ২০০ কম্বল বিতরণ করল বিজিবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ১০:৩৭ অপরাহ্ণ

 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

মঙ্গলবার (৬জানুয়ারি) সকালে সরাইল ২৫ বিজিবির উদ্যোগে বিজয়নগরের সিংগারবিল কবি সানাউল হক কলেজ মাঠে ২ শত শীতার্ত ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন ২৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জাব্বার আহমেদ।

শীতবস্ত্র পেয়ে (৬০) সুহেদা নামের এক নারী বলেন, শীতের মধ্যে কম্বল পেয়ে খুব খুশি হয়েছে। বিজিবিকে আল্লাহ ভালো রাখুক।

নলগরিয়ার আমীর মিয়া বলেন, কম্বল পেয়ে আমার খুব উপকার হয়েছে। বিজিবি খুব ভালো কাজ করেছে। পরে জনসতেচনামূলক একটি সভা অনুষ্ঠিত হয়।

এ ব্যাপারে ২৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জাব্বার আহমেদ এই শীতে সীমান্ত এলাকার মানুষ যেন একটু স্বস্তিপায় এজন্য আমাদের এই ছোট্ট আয়োজন।

সীমান্ত রক্ষায় শুধু আমাদের কাজ নয়, তাদেরকে দেখভাল করাও আমাদের দায়িত্ব। এই শীতের মধ্যে যাদের কম্বলটা দরকার তাদেরকে আমরা কম্বল দেওয়ার ব্যবস্থা করেছি। এখানে ২০০ কম্বল দেওয়া হয়েছে বলে তিনি জানান।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর