সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণের অভিযোগ জালালের বিরুদ্ধে  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির পরও ফের শোন-অ্যারেস্ট শাহেদ দুর্নীতিতে ওস্তাদ ওয়াসার হারুন অর রশিদ বায়রা সদস্য কল্যাণ পরিষদের সদস্য সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত গণপূর্তের দুর্নীতিবাজ তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুল আলমের বিরুদ্ধে অভিযোগের পাহাড় সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের দুর্নিতির গল্প আওয়ামীলীগ থেকে রাতারাতি বিএনপি নেতা বনে যাওয়া আব্দুল হক লালমনিরহাট ডিপ্লোমা টেক্সটাইল ইনস্টিটিউটে ধর্ষণ চেষ্টার ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন অধ্যক্ষ রেজাউল করিম হোসাফ পাওয়ারের ব্যাপক অর্থ কেলেঙ্কারি

শিপিং এজেন্ট লাইসেন্সিং বিধিমালা জারি করেছে এনবিআর

নিউজ ডেস্ক
আপডেট : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৩:১৭ অপরাহ্ণ

বাংলাদেশের সমুদ্র ও নৌবন্দর সংশ্লিষ্ট কাস্টমস স্টেশনসমূহে শিপিং এজেন্ট লাইসেন্স ইস্যুর ক্ষেত্রে প্রতিযোগিতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে শিপিং এজেন্ট লাইসেন্সিং বিধিমালা, ২০২৫ প্রণয়ন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এ লক্ষ্যে ২০২৫ সালের ৩০ ডিসেম্বর একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এনবিআর আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শিপিং এজেন্ট সংক্রান্ত কার্যাবলী আরও সহজতর ও যুগোপযোগী করার উদ্দেশ্যেই পৃথক এই বিধিমালা প্রণয়ন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় যে এর আগে শিপিং এজেন্ট লাইসেন্স ইস্যুর জন্য কোনো স্বতন্ত্র বিধিমালা না থাকায় কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালা- ২০২০ অনুসরণ করা হতো। নতুন বিধিমালার আওতায় উল্লেখযোগ্য কয়েকটি সুবিধা যুক্ত করা হয়েছে। এর মধ্যে কাস্টমস স্টেশনভিত্তিক শিপিং এজেন্ট লাইসেন্সের সংখ্যা নির্ধারণে জাতীয় রাজস্ব বোর্ডের পূর্বানুমোদন গ্রহণের বাধ্যবাধকতা বাতিল করা হয়েছে। ফলে লাইসেন্সিং কর্তৃপক্ষ আগের তুলনায় কম সময়ের মধ্যেই শিপিং এজেন্ট লাইসেন্স প্রদান করতে পারবে।

এছাড়া, শিপিং এজেন্ট লাইসেন্স প্রাপ্তির জন্য কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির গৃহীত লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের প্রয়োজনও আর থাকছে না। কেবলমাত্র দাখিলকৃত দলিলাদি সঠিক থাকলে সর্বোচ্চ ৩০ কার্যদিবসের মধ্যে লাইসেন্স ইস্যু করা হবে।

নতুন বিধিমালার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, এখন থেকে একটি কাস্টমস স্টেশন থেকে ইস্যুকৃত শিপিং এজেন্ট লাইসেন্সের মাধ্যমে দেশের যে কোনো সমুদ্র বা নৌবন্দরে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা যাবে। আগে লাইসেন্স কেবল সংশ্লিষ্ট কাস্টমস স্টেশন ও বন্দরের মধ্যেই সীমাবদ্ধ ছিল।

এনবিআর আশা করছে, এ বিধিমালা বাস্তবায়নের মাধ্যমে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি হবে এবং আমদানি-রপ্তানি কার্যক্রম আরও সহজ ও গতিশীল হবে। এ লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের বিদ্যমান সংস্কার ও আধুনিকায়ন কার্যক্রম অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর