সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণের অভিযোগ জালালের বিরুদ্ধে  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির পরও ফের শোন-অ্যারেস্ট শাহেদ দুর্নীতিতে ওস্তাদ ওয়াসার হারুন অর রশিদ বায়রা সদস্য কল্যাণ পরিষদের সদস্য সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত গণপূর্তের দুর্নীতিবাজ তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুল আলমের বিরুদ্ধে অভিযোগের পাহাড় সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের দুর্নিতির গল্প আওয়ামীলীগ থেকে রাতারাতি বিএনপি নেতা বনে যাওয়া আব্দুল হক লালমনিরহাট ডিপ্লোমা টেক্সটাইল ইনস্টিটিউটে ধর্ষণ চেষ্টার ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন অধ্যক্ষ রেজাউল করিম হোসাফ পাওয়ারের ব্যাপক অর্থ কেলেঙ্কারি

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের সঙ্গে রেলওয়ে পুলিশের মতবিনিময়

আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া
আপডেট : শুক্রবার, ২৭ জুন, ২০২৫, ৭:২৭ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের সঙ্গে রেলওয়ে পুলিশের (জিআরপি) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) সরকারি সফরে ব্রাহ্মণবাড়িয়া জেলায় আগমন করেন রেলওয়ে পুলিশ প্রধান, অতিরিক্ত আইজিপি সরদার তমিজউদ্দীন আহমেদ।

অতিরিক্ত আইজিপির আগমন উপলক্ষে বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে জেলা পুলিশ ও রেলওয়ে পুলিশের বিভিন্ন ইউনিট প্রধানদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় অতিরিক্ত আইজিপি রেলওয়ে সংশ্লিষ্ট বিভিন্ন মামলার অগ্রগতি পর্যালোচনা করেন এবং মামলার বিষয়ে দিক-নির্দেশনা দেন। এ সময় তিনি রেলওয়ে যাত্রী সাধারণের নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

সভায় রেলওয়ে পুলিশের ডিআইজি (এইচআরএম অ্যান্ড ইন্টেলিজেন্স) শেখ মো. রেজাউল হায়দার, ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মো. গোলাম রউফ খান ও ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার এহতেশামুল হক এবং জেলা পুলিশের সিআইডি,পিবিআই, সিলেট রেলওয়ে জেলাসহ জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর