সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণের অভিযোগ জালালের বিরুদ্ধে  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির পরও ফের শোন-অ্যারেস্ট শাহেদ দুর্নীতিতে ওস্তাদ ওয়াসার হারুন অর রশিদ বায়রা সদস্য কল্যাণ পরিষদের সদস্য সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত গণপূর্তের দুর্নীতিবাজ তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুল আলমের বিরুদ্ধে অভিযোগের পাহাড় সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের দুর্নিতির গল্প আওয়ামীলীগ থেকে রাতারাতি বিএনপি নেতা বনে যাওয়া আব্দুল হক লালমনিরহাট ডিপ্লোমা টেক্সটাইল ইনস্টিটিউটে ধর্ষণ চেষ্টার ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন অধ্যক্ষ রেজাউল করিম হোসাফ পাওয়ারের ব্যাপক অর্থ কেলেঙ্কারি

বিজিবির অভিযানে ৮ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ১১:৪৬ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত এলাকা থেকে ৮ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬০ সুলতানপুর ব্যাটালিয়ন।

শুক্রবার (১০ অক্টোবর) উপজেলার মঈনপুর সীমান্ত এলাকা থেকে বিজিবি জওয়ানদের হাতে জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ ভারতীয় উন্নতমানের শাড়ি কাপড় ও চশমা।

এসব পণ্য কাস্টমসে জমা দেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে তথ্যটি নিশ্চিত করেন বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান।

তিনি বলেন, কসবার মঈনপুর বিওপি’র আওতাধীন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় উন্নতমানের শাড়ি কাপড় ও চশমা জব্দ করা হয়।

এসব পণ্যের বাজার মূল্য প্রায় ৮ কোটি টাকা। চোরাচালান রোধে বিজিবি’র তৎপরতা অব্যাহত রয়েছে বলেও তিনি জানিয়েছেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর