সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণের অভিযোগ জালালের বিরুদ্ধে  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির পরও ফের শোন-অ্যারেস্ট শাহেদ দুর্নীতিতে ওস্তাদ ওয়াসার হারুন অর রশিদ বায়রা সদস্য কল্যাণ পরিষদের সদস্য সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত গণপূর্তের দুর্নীতিবাজ তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুল আলমের বিরুদ্ধে অভিযোগের পাহাড় সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের দুর্নিতির গল্প আওয়ামীলীগ থেকে রাতারাতি বিএনপি নেতা বনে যাওয়া আব্দুল হক লালমনিরহাট ডিপ্লোমা টেক্সটাইল ইনস্টিটিউটে ধর্ষণ চেষ্টার ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন অধ্যক্ষ রেজাউল করিম হোসাফ পাওয়ারের ব্যাপক অর্থ কেলেঙ্কারি

বিজিবির অভিযানে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

শেরপুর প্রতিনিধি
আপডেট : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ১১:২৯ অপরাহ্ণ

 

শেরপুরের নালিতাবাড়ীতে সীমান্তবর্তী পানিহাতা এলাকায় বিজিবির বিশেষ অভিযানে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ করা হয়েছে। রবিবার (৭সেপ্টেম্বর) ভোর রাতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৩টা ৩৫ মিনিটে পানিহাতা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় এলাচ পাচারের চেষ্টা করছিল। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা চোরাচালানী মালামাল ফেলে পালিয়ে যায়। পরে টহল দল ৭৫ কেজি এলাচ উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ২৫ হাজার টাকা।

এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মেহেদি হাসান জানান, সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি দিনরাত কাজ করছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর